নদিয়ার শান্তিপুরে চলচ্চিত্র উৎসব অনলাইনে

Film Festival

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহের মধ্যেও চলচ্চিত্র উৎসব। স্থানীয় সূত্রের খবর, এবার নদিয়ার শান্তিপুরের দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মূলত অনলাইনে আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি চলবে এই চলচ্চিত্র উৎসব।

আয়োজক সূত্রের খবর, ২৩টি দেশের প্রায় ৬০টি ছবি এবার দেখানো হবে। পাশাপাশি থাকছে তথ্যচিত্রও। এছাড়া ফিচার ও অ্যানিমেশন প্রভৃতি নানা স্বাদের সিনেমা দেখানো হবে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শান্তিপুর পাবলির লাইব্রেরির প্রেক্ষাগৃহে মুখোমুখি হবেন পরিচালক ও দর্শকেরা। এক্ষেত্রে থাকবেন বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *