ম্যারাথন রানারকে নিয়ে বায়োপিক
বিশ্বের সবচেয়ে পুরনো ম্যারাথন রানারকে নিয়ে ছবি তৈরি করতে উদ্যোগী ওমঙ্গ কুমার। সূত্রের খবর, ‘মেরি কম’, ‘সর্বজিৎ’-এর পর আরও একবার বায়োপিকের নির্দেশনা ও প্রযোজনায় সামিল হলেন তিনি।
বিশ্বের সবচেয়ে পুরনো ম্যারাথন রানারকে নিয়ে ছবি তৈরি করতে উদ্যোগী ওমঙ্গ কুমার। সূত্রের খবর, ‘মেরি কম’, ‘সর্বজিৎ’-এর পর আরও একবার বায়োপিকের নির্দেশনা ও প্রযোজনায় সামিল হলেন তিনি।
বাংলাদেশে চাল। পূর্ব রেলের উদ্যোগ। সূত্রের খবর, হুগলির তারকেশ্বর গুড শেড থেকে ৪২ ওয়াগন চাল গত ১৯ জানুয়ারি বাংলাদেশের দর্শনায় পৌঁছেছে।
আগামীকাল কলকাতার সবকটি ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে হবে বিশেষ অনুষ্ঠান।
এতদিন পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে করোনা আবহে নেগেটিভ শংসাপত্র প্রয়োজন হত। এবার শিথিল করা হয়েছে সেই নিয়ম। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পুণ্যার্থীদের করোনা নেগেটিভ শংসাপত্র দেখাতে হবে না।
নোনাজলে প্রজনন বাড়াতে কুমির ছাড়া হবে সুন্দরবনের নদীতে।
বিপ্লবী রাসবিহারী বসুর প্রয়াণ দিবসে ট্যুইট করে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, বিপ্লবী শ্রী রাসবিহারী বসুর সাংগঠনিক দক্ষতা পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
নেতাজি সুভাষ স্মরণে ডাক পেলেন অভিনেতা প্রসেনজিৎ ও মমতা শঙ্কর।
১২৫-তম জন্মদিন পালনে নেতাজি সুভাষচন্দ্রের বিভিন্ন স্মরণীয় নথিকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসার উদ্যোগ নিতে চলেছে স্কটিশ চার্চ কলেজ। উল্লেখ করা যায়, প্রেসিডেন্সি কলেজে ওটেন-কাণ্ডের পর বিতাড়িত হতে হয় সুভাষচন্দ্র বসুকে।
২৩ জানুয়ারি নেতাজিকে নিয়ে পুজো-যজ্ঞ হবে। সূত্রের খবর, সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মতিথি পালনে এই প্রয়াস
নেওয়া হচ্ছে।