জেনে নিন: কাতার বিশ্বকাপের তালিকায় কোন দেশ

world cup

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার ইতালি নেই বিশ্বকাপ ফুটবলে। রোনাল্ডোদের পর্তুগাল যোগ্যতা অর্জন করল। এ পর্যন্ত কাতার বিশ্বকাপে কোন কোন দেশ অংশগ্রহণ করবে তা জানানো হল। বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ১ এপ্রিল। এই মুহূর্তে ২৭টি দেশ কাতার বিশ্বকাপের তালিকায় নাম তুলেছে। এখনও ৫ টি স্লট শূন্য। এখনও কয়েকটি দেশ কাতার বিশ্বকাপে খেলার জন্য লড়াই করবে। উল্লেখ করা যায়, চলতি বছর নভেম্বর মাসে কাতারে আয়োজন হবে ফিফা বিশ্বকাপের আসর। আয়োজক দেশ হিসেবে খেলছে কাতার। দেখে নিন কোন দেশ কাতার বিশ্বকাপে খেলবে।

ইউরোপের এ পর্যন্ত ১২টি দেশ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে স্কটল্যান্ড ও ইউক্রেন ম্যাচ স্থগিত হয়েছে। এই ম্যাচ জুন মাসে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের বিজয়ী দল খেলবে ওয়েলসের বিরুদ্ধে। এক্ষেত্রে জয়ী দল অংশ নেবে বিশ্বকাপে। উল্লেখ্য, ইউরোপ থেকে জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, স্পেন, সার্বিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও পোল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এই মুহূর্তে লাতিন আমেরিকা থেকে ৪ টি দেশ বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেল। আবার পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা পেরুকে খেলতে হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ। বিশ্বকাপে খেলবে ব্রাজিল, আর্জেন্টিনা, একুয়েডর ও উরুগুয়ে। এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান ও সৌদি আরব বিশ্বকাপে অংশ নেবে। প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহী ও অস্ট্রেলিয়া।

এই ম্যাচের জয়ী দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচে পেরুর বিরুদ্ধে। আফ্রিকা মহাদেশের ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া ও ক্যামেরুন কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। অন্যদিকে কানাডা ৩৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে। গ্রুপ পর্বের ২ ও ৩ নম্বর দল যাবে বিশ্বকাপে। ওই তালিকায় লড়াইয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। সুযোগ থাকছে কোস্টারিকারও। গ্রুপের চতুর্থ দল খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ম্যাচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *