shiv-sakti

ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাশিবরাত্রি কেন জানেন ?

একদিকে শিব স্মশান দেবতা। অন্যদিকে তিনি কাপালিকদের সাধক। আবার তিনি কৈলাসে ঘোর সংসারী। অনেকে বলে থাকেন জয় শিবশম্ভু। দেবাদিদেব মহাদেব, হরহর মহাদেব, ভোলানাথ, শিবশঙ্কর কতই তাঁর নাম। আজ শিবরাত্রি। সাধারণভাবে শিবরাত্রির ব্রত পালন করেন মহিলারা। তবে শিবরাত্রি শুধুমাত্র মেয়েলি ব্রত নয়। এ বিষয়ে প্রচলিত একটি কথা-কাহিনী রয়েছে। সেই কাহিনীটি হল-কৈলাসে একদিন মহাদেবকে বলেছিলেন,”এমন একটি ব্রতের কথা বলে দিন,যেটি সকলে পালন করে পাপমুক্ত হতে পারেন।” একথা শুনে দেবাদিদেব প্রত্যুত্তরে বলেছিলেন,” ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভয়াবহ অন্ধকার থাকে। সেই রাত্রি বা তিথিতে যে উপবাস করে আমি তার ওপর সন্তুষ্ট হই। এই রাত্রিকালীন সময়ের চার প্রহরে চারটি গঙ্গামাটির শিব গড়ে পুজো করলে আমি প্রসন্ন হই। উপকরণ বলতে বেলপাতা ও গঙ্গাজল। মন্ত্র তন্ত্র কিছু নেই। এটা করলেই খুব সহজে সবাই পাপমুক্ত হবে।”

Read More
shib-parboti

শিব উপাসনা : শিবলিঙ্গ : শিবরাত্রি

ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। কল্যাণ ও মঙ্গল হয় শিবের কৃপায়। শিবরাত্রির উপবাসে শিব সন্তুষ্ট হয়। অনেকে বলেন, জয় শিবশঙ্কর। কেউ কেউ বলেন, জয় শিবশম্ভু। আবার অনেকে বলেন হরহর মহাদেব। ভোলানাথের কথা অনেকের মুখে শোনা যায়। শিব শব্দের অর্থ আমরা জানি মঙ্গলময়। আর লিঙ্গ শব্দের মানে হল- প্রতীক। দুয়ে মিলে শিবলিঙ্গ শব্দটির অর্থ হল-সর্ব মঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক।
শিবলিঙ্গ পরব্রহ্ম পরম সত্যের প্রতীক। “ওম নমঃ শিবায়” মন্ত্র জপ করে শিবের মাথায় জল দেওয়া হয়।

Read More
shib ratri

মহাদেবের আরাধনা : দেবলোকের কাহিনী

মহাদেবের আরাধনা। দেবাদিদেবকে তুষ্ট করতে আয়োজন । এ বছর ৮ মার্চ পড়েছে মহাশিবরাত্রি। শাস্ত্রীয় পন্ডিতরা বলছেন, শিবলিঙ্গে জলাভিষেক করার বেশ কিছু নিয়ম রয়েছে। মহাদেবেরএই পুজোতে বা শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট কিছু নিয়ম বিধি রয়েছে। পূর্ব দিকে মুখ করে বসার নির্দেশ নেই । কারণ হিসেবে বলা হয়, পূর্ব দিকে মহাদেবের প্রবেশ পথ। সেই পথে বাধার সৃষ্টি করা ঠিক নয়। আবার শিবলিঙ্গে জল ঢালার সময় মুখ যেন উত্তরমুখী না থাকে। শাস্ত্রীয় পন্ডিতরা আরও বলছেন, স্টিলের পাত্রে মহাদেবকে জল অর্পণ করা উচিত নয়। তামার কলস অথবা রুপো বা ব্রোঞ্জের পাত্রে শিবলিঙ্গে জল ঢালা উচিত।

Read More
shibratri

শিবরাত্রির দিনটি গুরুত্বপূর্ণ কেন জানেন?

শিবরাত্রির দিনটি গুরুত্বপূর্ণ এমনটাই পণ্ডিত ও জ‍্যোতিষশাস্ত্র বিশারদরা। এ বছর ৮ মার্চ মহাশিবরাত্রি পড়ছে । এই বিশেষ দিনটিতে কিছু নিয়ম পালন করলে শিবের আশীর্বাদ প্রাপ্তি ঘটে। তবে শুদ্ধ আচারে এই নিয়ম পালন করতে হবে। জ‍্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে, মধ‍্যরাতে এই নিয়মটি পালন করলে জীবনের সব বাধা কেটে যায়।

Read More
sarada and puja

জীবনলীলায় সেবাকাজ

ভালো থাকুন নিজের জীবন নিয়ে। ভালোবাসতে শিখুন জীবনের সকল অপূর্ণতাকে। সুখ নামক অনুভূতিটাকে উপলব্ধি করুন। জরাজীর্ণ জীবন নিয়ে আক্ষেপ করবেন না। সুখের পেছনে নিরন্তর না ছুটে দুঃখকে লালন করতে শিখে যান। দুঃখকে যে ভালোবাসতে পেরেছে সেই পৃথিবীর একমাত্র সুখী মানুষ। তবে জনকল্যাণমূলক কাজ নিয়ে থাকবেন। কাজ ছাড়া জীবন চালানো ঠিক নয়। মা সারদা বলে গিয়েছেন,”কখনো চুপচাপ বসে থেকো না,কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়,নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে।”

Read More
sarada mata

অনন্ত শক্তি অপার করুণাময়ী

শ্রীমায়ের দৈবীসত্তার বিষয়টি অনেকেরই জানা। সাদামাটা সহজ-সরল ভাষায় মা সারদা উপদেশ দিয়ে গিয়েছেন। যা সাংসারিক জীবনে অন্যমাত্রা পেয়েছে। জ্ঞানের ঐশ্বর্য্যও কম ছিল না। মহাশক্তিরূপে পূজিত হয়ে থাকেন দেবী সারদা। মহাশক্তিময়ী মায়ের তুলনা মেলা ভার। মা অনন্ত শক্তি ও অপার করুণাময়ী। জয় মা বলে ডেকে মায়ের পুজো নিবেদন করে থাকেন ভক্তরা। মা-সবাইকে আপন করে আশ্রয় দিয়েছেন। অদ্ভুতভাবে মা সারদা সবাইকে আপন করে নিয়েছেন।

Read More
laksmi pujo

গৃহলক্ষ্মীর পুজো

মহালক্ষ্মী পুজো। এই পুজো রাজ্যে অনুষ্ঠিত হবে নিজস্ব গরিমায়। রীতি মেনে বিভিন্ন জেলার প্রান্তে আয়োজন হবে লক্ষ্মী আরাধনা। চলছে জোরকদমে তারই প্রস্তুতি পর্ব। মায়ের আগমন,ভোগ নিবেদন ও অঞ্জলির মাধ্যমে এই পুজোর প্রস্তুতি চলে। বঙ্গের নানা জেলায় বহু প্রাচীন লক্ষ্মীপুজো হয়ে থাকে। দুর্গাপুজোর পর দুর্গা দালানেও এই পুজোর তৎপরতা যেমন চলে তেমনই মহালক্ষ্মীর পুজো হয় বাঙালির গৃহেও। রাজবাড়ির অনেক লক্ষ্মীপুজো প্রাচীন ঐতিহ্য মেনে করা হয়। অনেক জেলাতে মহালক্ষ্মীর সঙ্গে গজরাজে বিরাজমান ইন্দ্রদেবের পুজোও হয়ে থাকে। মৃৎশিল্পীদের লক্ষ্মী প্রতিমা তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।

Read More
tara maa and 31 august

কৌশিকী অমাবস্যা : শক্তিরূপিনী দেবীর কৃপা

কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এ বছর আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ কৌশিকী অমাবস্যা।
বাংলা ২৭ ভাদ্র, ১৪৩০ তারিখ পড়ছে ৷ সাধক বামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলে থাকেন, জীবনের যত বাধা বিপত্তি কেটে যায় শক্তিরূপিনী দেবীর কৃপায়। হিন্দু শাস্ত্রমতে বলা হয়ে থাকে, মা কালী হলেন শক্তিরূপিনী দেবী ৷ বিভিন্ন রূপে শক্তিরূপিনী দেবীর আরাধনা করা হয়ে থাকে ৷ উল্লেখ করা যায়, এই মুহূর্তে ভাদ্র মাস চলছে। ভাদ্র মাসের অমাবস্যাকেই বলা হয়ে থাকে কৌশিকী অমাবস্যা ৷ এই উপলক্ষ্যে তারাপীঠ সহ বিভিন্ন কালীমন্দিরে বিশেষ পুজো ও উপাচার পালন করা হয়ে থাকে ৷ অনেক মন্দিরে কৌশিকী অমাবস্যায় তন্ত্রমতে পুজো-পাঠ ও যজ্ঞ হয়ে থাকে ৷ এর ফলে ইতিবাচক সমস্ত শক্তি বৃদ্ধি পায় ৷

Read More