২৬ মার্চ রাজ্যসভার ৫৫টি আসনে নির্বাচন
আগামী ২৬ মার্চ রাজ্যসভার ৫৫টি আসনে নির্বাচন হবে। ফলাফল ঘোষণা ওইদিনই। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে ১৭টি রাজ্যের ৫৫টি আসনে ভোট হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসন রয়েছে।
আগামী ২৬ মার্চ রাজ্যসভার ৫৫টি আসনে নির্বাচন হবে। ফলাফল ঘোষণা ওইদিনই। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে ১৭টি রাজ্যের ৫৫টি আসনে ভোট হবে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ৫টি আসন রয়েছে।
গ্রামীণ সড়ক যোজনায় সন্তোষজনক ফলাফল করার জন্য পশ্চিমবঙ্গ ৫৭ কোটি ৭০ লক্ষ টাকা ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা পাচ্ছে বলে খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যায়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, ২০১৮-১৯ সালে গ্রামীণ সড়ক তৈরির ক্ষেত্রে রাজ্যের ভূমিকার জন্য এই ইনসেন্টিভ দেওয়া হয়েছে।
দেশব্যাপী চলছে স্বচ্ছ ভারত অভিযান। বায়ুদূষণ কমাতে উদ্যোগও নেওয়া হচ্ছে। এরপরও লজ্জাজনক পরিস্থিতি। আন্তর্জাতিক একটি সংস্থার সমীক্ষায় দেখা গেল ভারতের করুণ চেহারা। সমীক্ষায় তুলে ধরা হয়েছে, ২০১৯ সালে বিশ্বের ৩০টি সর্বাধিক দূষিত শহরের মধ্যে ২১টি শহরই ভারতে অবস্থিত।
ঢাকায় এশিয়া একাদশে বিরাট কোহলিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্লাস্টিক -বর্জ্য পোড়ানোর দূষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কলকাতা পুরসভার তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে। কলকাতা শহরের বায়ুদূষণে প্লাস্টিক বর্জ্য উদ্বেগ বাড়িয়ে তুলেছে।আবার প্লাস্টিক বর্জ্য পোড়ানোর ফলে নির্গত গ্যাসে ক্ষতি হচ্ছে মানুষের ফুসফুসে।প্লাস্টিক বর্জ্যের ধোঁয়া শ্বাসের মাধ্যমে দীর্ঘদিন শরীরে প্রবেশ করতে থাকলে, হতে পারে ক্যান্সারও।এই শহরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করার জন্য কলকাতা…
হকার আন্দোলনের ৫০ বছর। আবার কলকাতার পথে হকার উচ্ছেদে সরকারের অপারেশন সানশাইন অভিযানের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ। প্রতিবাদে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে শহরে।
এবার সল্টলেকের বাসিন্দাদের কাগজের তৈরি বিশেষ প্যাকেট বিতরণ শুরু করতে চলেছে বিধাননগর পুরনিগম। জানা গিয়েছে, স্যানিটারি ন্যাপকিন, ওষুধের প্যাকেট-সহ অন্যান্য মেডিক্যাল বর্জ্যের জন্য এখন থেকে এই ব্যবস্থা চালু হবে। এই ধরনের জাতীয় বর্জ্য ফেলতে হবে নির্দিষ্ট ওই প্যাকেটে।
রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি মিলল ২৭ জন বন্দির। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই বন্দিদের মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয়। যার মধ্যে রয়েছেন দুই মহিলাও। কারা দপ্তর সূত্রের খবর, এই নিয়ে গত ডিসেম্বর থেকে ১০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
নাইলন জালে পাখি মৃত্যু রুখতে এবার তৎপর হল বন দপ্তর। ওই জালের জটে পাখিদের মৃত্যু আকছার ঘটছে। পর পর ঘটনায় এখন থেকে আসরে নামছে বন দপ্তর। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি জলপাইগুড়ির সাঁকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝালটিয়া হাট ও সরকার পাড়া এলাকায় আপেল কুল চাষের জন্য গাছ জুড়ে নাইলনের জাল দেওয়ার ফলে শতাধিক পাখির মৃত্যু হয়েছে।
ট্রেনের মধ্যে ট্রলি ব্যাগের ভিতর থেকে এক যুবকের দেহ। বয়স আনুমানিক ৩৫ বছর।