গুয়াহাটিতে এবার আইপিএল
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেটে স্টেডিয়ামে এই প্রথম আয়োজিত হচ্ছে আইপিএল ।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেটে স্টেডিয়ামে এই প্রথম আয়োজিত হচ্ছে আইপিএল ।
মেলবোর্নে ভারতের জয়। নিউজিল্যান্ডকে ৪ রানে হারালো ভারত। এই জয়ের সুবাদে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ভুবনেশ্বর থেকে ফিরেই সোজা মালদায় যাবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আগামী ৫ মার্চ মালদায় আদিবাসী সম্প্রদায়ের একটি গণবিবাহের অনুষ্ঠান রয়েছে। রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। মালদার এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলেজ স্ট্রিটে এবার জোর নজরদারি। কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয় মার্কেটে বসতে চলেছে ৫০টি সিসিটিভি ক্যামেরা।
রিপোর্টে জানা গিয়েছে, পৃথিবীর মোট জল-ভাণ্ডারের মধ্যে ভূ-গর্ভস্থ জল ১.০৫ শতাংশ। উন্নয়নশীল দেশগুলিতে এখনও অত্যন্ত অবৈজ্ঞানিক পদ্ধতিতে ভূ-গর্ভস্থ জলের ব্যবহার হয়ে চলেছে। পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্য রাজ্যগুলি ক্ষেত্রেও একই অবস্থা। পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৯৭০ সালের পর থেকে পশ্চিমবঙ্গে ভূ-গর্ভস্থ জলের ব্যাপক ব্যবহার শুরু হয়।
বিশ্বের প্রবীণতম মানুষ মারা গেলেন। জাপানের এই মানুষটির বয়স হয়েছিল ১১২ বছর। নাম চিতেৎসু ওয়াতানাবে।
২০১১ সালে সুনামির সময়কালে জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রের ট্যাঙ্কে জমা হয় কয়েক লক্ষ টন তেজস্ক্রিয় দূষিত জল। পরে সেই জমা জল মহাসাগরে ফেলার পরিকল্পনা করেছিল জাপান।
চিনে করোনা ভাইরাস নিয়ে বেহাল দশা। আবার নতুন নিয়মের জেরে চিনে ফুটবলের ট্রান্সফার মার্কেট ধুঁকছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে বেশিরভাগ ফুটবলারের গন্তব্য ছিল চিন।
পপ তারকা জাস্টিন বিবার মাত্র ২৫ বছর বয়সে বিরল নজির গড়লেন। একক শিল্পী হিসেবে ৭টি নম্বর ওয়ান অ্যালবামের নজির গড়েছেন তিনি। অন্যদিকে কিংবদন্তি শিল্পী এলভিস প্রেসলির ৬০ বছরের রেকর্ড ভাঙলেন বিবার।
চিকিৎসা বিজ্ঞানে যাতে কোনো গাফিলতি বা চুরি না হয় সেই কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্বাস্থ দফতর নিজের হাতে রেখেছেন। বলা বাহুল্য তিনি দায়িত্ব নেওয়ার পর সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেরগুণ উন্নত হয়েছে। প্রতিটি সরকারি হাসপাতালে বহু উন্নতমানের যন্ত্রপাতি এসেছে। এতকিছু সত্বেও সদ্যজাত শিশুদের অস্ত্রোপচারে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সুতো।