জলদাপাড়ায় একের পর এক গন্ডারের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য
গত ২৪ ঘণ্টায় পরপর ২টি গন্ডারের মৃত্যুতে দিশেহারা বনদফতর। দুটি গন্ডারের মৃত্যু হয়েছে ও ১টি গণ্ডার অসুস্থ হয়েছে ।
গত ২৪ ঘণ্টায় পরপর ২টি গন্ডারের মৃত্যুতে দিশেহারা বনদফতর। দুটি গন্ডারের মৃত্যু হয়েছে ও ১টি গণ্ডার অসুস্থ হয়েছে ।
দেশের বহু পুরোনো মজার উপকরণ মোরগ লড়াই। বহু জায়গায় এই খেলার সাথে জুয়ার যোগ থাকার কারণে প্রশাসন থেকে এই খেল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।গতকাল দুপুরে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়ার হুড়ার পালগাঁ গ্রাম। এদিন পুরুলিয়ার হুড়ার পালগাঁর জঙ্গলে বসেছিল মোরগ লড়াই এর মেলা।
: ব্র্যাড পিট এ বছর অস্কারে সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন। কিন্তু ট্রাম্প ব্র্যাডকেও তেমন পছন্দ করেন না, নিজেই জানিয়েছেন সে কথা।ওয়াশিংটন: দক্ষিণ কোরীয় ছবি প্যারাসাইট-কে আন্তর্জাতিক চলচ্চিত্রবোদ্ধারা যতই ধন্য ধন্য করুন, ছবিটি অস্কার পাওয়ায় বেজায় অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কর্নাটকের লিঙ্গায়েত মঠের পুরোহিত এক মুসলিম যুবক। ১২ শতকে প্রাচীন ভারতে লিঙ্গায়ত ধারা প্রবর্তন করেছিলেন সন্ত বাসব। সেই ধারা মেনে দীক্ষিত এক মুসলিম পরিবারের সন্তানকে লিঙ্গায়েত মঠের প্রধান পুরোহিত পদে নিযুক্ত করা হয়েছে। উত্তর কর্নাটকের দিওয়ান শরিফ রহমানসাব মোল্লা গদগ জেলার লিঙ্গায়েত মঠের প্রধান নির্বাচিত হয়েছেন।
বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তাতে মধ্যবিত্তের পকেটে বাড়তি কড়ি গুনতে হচ্ছে। সাধারণ মানুষ নাকাল। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডার ১৪৯ টাকা বেড়ে হয়েছে এখন ৮৯৬ টাকা। এই পরিস্থিতিতে মার্চে গ্যাসের দাম কমতে পারে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেই অস্ট্রেলিয়াকে হারাল হরমনপ্রীত কৌররা। আইসিসি ওমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়নদের ১৭ রানে হারাল ভারতের প্রমিলাবাহিনী।ব্যাট হাতে দীপ্তির দ্যুতি।
বিশিষ্ট চিত্রগ্রাহক সনৎ ঘোষ (৫৯) প্রয়াত হলেন। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে লিভারের সমস্যাজনিত কারণে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ৩৫ বছরের দীর্ঘ কর্মজীবনে অনেক বিশিষ্ট ব্যক্তির ছবি তুলেছেন সনৎ ঘোষ।
টানা ৩ বার বর্ষসেরা হলেন পিভি সিন্ধু। ইএসপিএনের বিচারে বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের সম্মান পেলেন ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু। অন্যদিকে পুরুষ বিভাগে সেরার সম্মান পেলেন তরুণ শ্যুটার সৌরভ চৌধুরী। উল্লেখ্য, বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধু ২ বার রুপো ও ব্রোঞ্জ জয়ী হন।
২১ ফেব্রুয়ারি দিনটির ঐতিহাসিক তাৎপর্য ঠিক কি, তা সবার জানা নেই। নিজ মাতৃভাষার প্রতি দায়িত্ব- কর্তব্য ও সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে আমরা কতখানি এগিয়েছি, তা নিয়ে প্রশ্নও রয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রমনা ময়দানের ঘটনা আমাদের শিক্ষা দেয়। ভাষা ও সংগ্রামীদের বলিদানের মাধ্যমে শুরু হয়েছিল চলা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রাত ১২টা ১টি মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।