Year: 2020
বাংলায় আর্থিক সাহায্যে কিং খান
পশ্চিমবঙ্গে বিপর্যস্ত পরিস্থিতিতে আর্থিক সাহায্যের হাত বাড়ালেন কিং খান।
শিক্ষাবিদ মোহিত ভট্টাচার্য প্রয়াত
বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মোহিত ভট্টাচার্য (৮৮) প্রয়াত হলেন।
নন্দীগ্রামে সন্তানকে খুন করে আত্মঘাতী মা
ঘরের মধ্যে থেকে মা ও শিশুপুত্রের দেহ উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, নন্দীগ্রামের আমদাবাদের বাড়িমাল গ্রামে মা ও শিশুপুত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতার স্বামীকে আটক করেছে।
কৃষিপণ্যের মতো ফুল চাষেও সহায়তা পাওয়ার প্রত্যাশায় ফুল চাষিরা।
ফুল চাষে ব্যাপক ক্ষতি। সহায়তা চায় ফুল চাষিরা। প্রতিদিনের মতোই নিয়ম মেনে ফুল তোলা হচ্ছে। তবে তা ফেলা দেওয়া হচ্ছে। মজুরি দিয়ে রীতিমতো লোক লাগিয়ে ফুল তোলাও হচ্ছে। ট্রাক বোঝাই করে তা বাজারে পাঠানো হচ্ছে না। ফেলে দেওয়া হচ্ছে।
ট্রাফিক বিভাগ ও থানাগুলিকে এক সূত্রে কাজের নির্দেশ
পুলিশ কমিশনার অনুজ শর্মা উদ্দেশ্যহীনভাবে বাইক বা গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিদের ধরার জন্য ট্রাফিক বিভাগ ও থানাগুলিকে এক সূত্রে কাজ করার নির্দেশ দিলেন। এক্ষেত্রে যাতে ট্রাফিকের পাঠানো ব্যক্তির বিরুদ্ধে থানা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং ব্যবস্থা নিতে পারে।
গোলাপেই মেতে আছেন আগ্রহী অনেক মানুষ
বিপর্যয় পরিস্থিতি।অনেক সময় হাতে। অনেকে গোলাপ বাগানে বাড়তি নজর দিচ্ছেন। পুস্পপ্রেমীরা এখন নজর দিচ্ছেন গোলাপের দিকেই। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গোলাপের মরসুম।
বিশ্ব ব্যাঙ্কের ১০০ কোটি মার্কিন ডলার বরাদ্দ ভারতকে
বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতকে ১০০ কোটি মার্কিন ডলার বিশ্ব ব্যাঙ্কের।
জামিনের শুনানিও ভিডিও কনফারেন্সেই, দাবি আইনজীবীদের
ভিডিও কনফারেন্সে জামিনের শুনানি হোক, এমনটাই চাইছেন আইনজীবীরা। বিপর্যস্ত পরিস্থিতিতে কলকাতা-সহ রাজ্যের প্রতিটি মহকুমা স্পেশাল কোর্টে জামিনের শুনানি হোক ভিডিও কনফারেন্সের মাধ্যমে, আইনজীবীদের একাংশ এমনই অভিমত জানিয়েছেন।

