Day: April 4, 2022
তপন কান্দু হত্যা মামলায় সিবিআই
কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলা সিবিআই -কে দেওয়ার নির্দেশ আদালতের। অবিলম্বে রাজ্য পুলিশের হাতে থাকা সব নথি সিবিআই কে দেওয়ার নির্দেশ। অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরাবার জন্য এই নির্দেশ। আইসি র বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন।
নাটকীয় ঘটনার পর দেশবাসীর প্রতি বার্তা ইমরানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দীর্ঘ নাটকীয় ঘটনার পর বিজ্ঞপ্তি জারি। এরপর জানিয়ে দেওয়া হল- আর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকছেন না ইমরান খান। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত পাকা হল। সূত্রের খবর, পাকিস্তান ক্যাবিনেট সচিবালয় প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে অপসারণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
মাইক্রোসফট কর্পোরেশন
১৯৭৫ সালের ৪ এপ্রিল। মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল। এই পরিকল্পনার নেপথ্যে ছিলেন বিল গেটস ও পল আলেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম-সহ এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান আজও প্রাসঙ্গিক।
হিলির ব্যাটে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
আলিসা হিলির ব্যাটে সপ্তম বিশ্বকাপ অস্ট্রেলিয়ার। মিচেল স্ট্রাক পত্নীর বিশ্বরেকর্ড। ইংল্যান্ডকে পরাজিত করে মহিলাদের বিশ্বকাপ পেল অস্ট্রেলিয়া। ১৩৮ বলে ১৭০ রান করেছেন হিলি। ব্রিটিশ মহিলা ক্রিকেট দলকে ৭১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
সুন্দরবনে লোকালয়মুখী বাঘ: চলছে গণনা ও বিশ্লেষণের কাজ
সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে খবর।
আজকের রাশিফল
সোমবার ২০ চৈত্র ১৪২৮; ই: ০৪ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): আজ বাড়ি থেকে দূরে কাজ বা পড়াশোনা করে থাকলে, অর্থ এবং সময় নষ্ট হয় এমন ব্যক্তিদের থেকে দূরে থাকা প্রয়োজন। পরিবার সন্তান এবং বন্ধুদের সাথে কাটানো সময় শক্তি পুনর্সঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে। নিজেদের ভাগ করে নেওয়া ভালো মূহুর্তগুলি মনে করিয়ে দিয়ে বন্ধুত্বকে সতেজ করে তোলার…
সুপ্রভাত
আজঃ সোমবার ২০ চৈত্র ১৪২৮; ই: ০৪ এপ্রিল ২০২২ শ্রী শ্রী গৌরী তৃতীয়া ব্রত সারহুল উৎসব (বিহার) তিথি: শুক্ল তৃতীয়া, দুপুর ০১:১৯ পর্যন্ত, পরে শুক্ল চতুর্থী;ভরণী নক্ষত্র, দুপুর ০২:০৭ পর্যন্ত, পরে কৃত্তিকা নক্ষত্র;জন্মরাশি: মেষ, রাত্রি ০৮:৩৬ পর্যন্ত, পরে বৃষ রাশি। সূর্যোদয়: ০৫:৩০/ সূর্যাস্ত: ০৫:৪৯(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-১২:০৮; রাত-১২:১৩ভাটা:- দিন-০৪:৫৮; রাত-০৫:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ…

