আইপিএলে ৭ রানে জয়ী রাজস্থান
সেঞ্চুরি করলেন যশ বাটলার। এই আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি এটি। আইপিএলে ৭ রানে জয়ী হল রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরা হয়েছেন যুজবেন্দ্র চহাল। এই ম্যাচের ফলাফল : রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান।
সেঞ্চুরি করলেন যশ বাটলার। এই আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি এটি। আইপিএলে ৭ রানে জয়ী হল রাজস্থান রয়্যালস। ম্যাচের সেরা হয়েছেন যুজবেন্দ্র চহাল। এই ম্যাচের ফলাফল : রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান।
অর্থনীতি ঘিরে আশঙ্কা তৈরি হওয়াতে নামল সূচক। সূত্রের খবর, একদিকে চতুর্থ ত্রৈমাসিকে সংস্থাগুলির আশানুরূপ আর্থিক ফল না-হওয়া। অন্যদিকে ভারত তথা বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কা বেড়েছে। এই দুইয়ে মিলে সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই পড়ে গেল শেয়ার বাজার।
বাড়ছে সোনার দর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থার মধ্যে টানা বেড়ে চলেছে সোনার দাম। উল্লেখ করা যায়, গত ৫ এপ্রিল জিএসটি ছাড়া ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনা ছিল ৫২,১০০ টাকা। বর্তমানে তার দর দাঁড়িয়েছে ৫৪,৩০০ টাকা।
১৯৭৫ সালের ১৯ এপ্রিলের ঘটনা। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (আইএসআরও) তৈরি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। উপগ্রহটির নাম রাখা হয় ‘আর্যভট্ট’।
আজকের দিনে জিম করবেট প্রয়াত হয়েছিলেন। ১৯৫৫ সালের ১৯ এপ্রিল তিনি প্রয়াত হন। তাঁর শিকারি জীবনের অভিজ্ঞতা নিয়ে একাধিক বই রয়েছে। সেই সব গ্রন্থগুলির মধ্যে অন্যতম হল- ‘ম্যান ইটারস অফ কুমায়ুন’, ‘জাঙ্গল লোর’ ও ‘মাই ইন্ডিয়া’ প্রভৃতি।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি শেষের দিকে। অভ্যাগতদের জন্য চলছে আয়োজন । দেশের প্রথম সারির সব শিল্প সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। আগামিকাল ২০এপ্রিল বুধবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে এই সম্মেলন।
দেশের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হলেন মনোজ পান্ডে ৷ ভারতীয় সেনার ভাইস লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন ৷ সেনাপ্রধান হিসেবে এম এম নারভানের স্থলাভিষিক্ত হতে চলেছেন। ইঞ্জিনিয়ার হিসেবে এই প্রথমবার সেনাপ্রধানের পদে বসতে চলেছেন তিনি।
আজকের দিনে প্রয়াত হয়েছিলেন চার্লস ডারউইন(৭৩)। ১৮৮২ সালের ১৯ এপ্রিল তিনি পরলোকগমন করেন।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:উত্তরবঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত। কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে ৷ বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ মাত্রা ছাড়া ৷ অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি।
মঙ্গলবার ০৫ বৈশাখ ১৪২৯; ই: ১৯ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): এমন একটি দিন যেখানে আরাম করা সম্ভব হয়ে উঠবে। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ছলনার আশঙ্কা রয়েছে, সতর্ক থাকা দরকার। সহকর্মী এবং ঊর্ধ্বতনদের পূর্ণ সহযোগিতার কারণে কর্মক্ষেত্রে কাজে গতি লাভ করবে। শুভ সংখ্যা: ৬ ♉/বৃষ (Taurus): অর্থনৈতিক…