K L Rahul-1

আইপিএলে ৩৬ রানে জয়ী লখনউ

আইপিএলে ৩৬ রানে জয়ী লখনউ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক কে এল রাহুল। ম্যাচের সেরা হয়েছেন রাহুল। এই ম্যাচের ফলাফল : লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান।

Read More
Deepak Punia-1

এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে দীপকের রুপো

দীপকের রুপো। এশীয় কুস্তি চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ভারতের দীপক পুনিয়া রুপো পেলেন। কাজাখস্তানের আজমত দৌলেতবেকভকে পরাজিত করতে পারলেন না তিনি। ৯২ কেজি বিভাগে ভারতের ভিকি চাহার ব্রোঞ্জ জয়ী হয়েছেন।

Read More
Tarundeep and Ridhi-1

তিরন্দাজি বিশ্বকাপে ভারতের আবার সোনা

তিরন্দাজিতে আবারও সোনা ভারতের। তিরন্দাজি বিশ্বকাপে প্রাথমিক পর্বে দ্বিতীয় সোনা পেল ভারত। পুরুষদের দলগত কম্পাউন্ড বিভাগের পর সোনা এল রিকার্ভ মিক্সড টিম বিভাগে। তরুণদীপ রাই ও রিধি ফোর পিছিয়ে থেকেও শুট অফে পরাজিত করলেন ব্রিটেনকে।

Read More
Imanuyel Macron-1

ফ্রান্সের ইতিহাসে পর পর দু-বার প্রেসিডেন্ট মাকরঁ

ইতিহাস গড়ে আবারও জিতলেন মাকরঁ। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। উল্লেখ্য, ফ্রান্সের ইতিহাসে পর পর দু-বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী দক্ষিণপন্থী মারিন ল্য পেন পেয়েছেন ৪১.৮ শতাংশ ভোট।

Read More
Railway-1

বিশেষ ই-অকশন পোর্টাল চালু রেলে

বিশেষ ই-অকশন পোর্টাল চালু করছে রেল। যাত্রীভাড়া বহির্ভূত খাতে আয় বাড়াতে পাইলট প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, বিভিন্ন জোনের অধীনে থাকা ডিভিশনগুলি তাদের বিভিন্ন পরিষেবা সংক্রান্ত অনলাইন টেন্ডার ওই পোর্টালের মাধ্যমে জানাতে পারবে।

Read More
Al Pachino-1

অভিনেতা অ্যাল প্যাচিনোর জন্ম দিবস

আজকের দিনে মার্কিন অভিনেতা অ্যাল প্যাচিনো জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪০ সালের ২৫ এপ্রিল তাঁর জন্ম। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম হল- ‘গডফাদার’, ‘স্কারফেস’ ও ‘সেন্ট অফ আ উওম্যান’ প্রভৃতি।

Read More
heat weather and alipur

তাপমাত্রার দাপটে আবহাওয়া দফতরের বিশেষ সতর্কতা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার দাপট বেড়েই চলেছে। রোদ আর তীব্র দাবদাহের পরিস্থিতি। মানুষকে সুরক্ষিত রাখতে আলিপুর আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রার পারদ রীতিমতো চরমে ৷

Read More
asam and election

গুয়াহাটি পুর নিগমে একচ্ছত্র জয় বিজেপির

গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনের ফল প্রকাশ হল। অসমের গুয়াহাটিতে গেরুয়া ঝড় দেখা গেল। ৬০ আসন বিশিষ্ট গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে কার্যত বিনা লড়াইয়ে ৫, ৬ ও ২২ নম্বর ওয়াৰ্ডে জয়ী হয় বিজেপি।

Read More