কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস
২০০০ সালের ৫ এপ্রিল কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ হয়। তিনি ছিলেন একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা।
২০০০ সালের ৫ এপ্রিল কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ হয়। তিনি ছিলেন একজন স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষিকা।
তাইল্যান্ড ওপেন বক্সিং প্রতিযোগিতায় আলোড়ন তুললেন ভারতের মহিলা বক্সার মণিকা। ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিলিপিন্সের জোসি গাবুকোকে পরাজিত করলেন ভারতীয় এই বক্সার। তিনি পৌঁছে গেলেন সেমিফাইনালে।
ম্যাচে ২৪ রানে ৪ উইকেট পেল আবেশ খান। ১২ রানে জয়ী হয়েছেন লখনউ। আইপিএলের এই ম্যাচটিতে ম্যাচ সেরা হলেন আবেশ খান। এই ম্যাচের ফলাফল : লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান।
নয়া বিদেশসচিব। নেপালে কর্মরত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা নতুন বিদেশসচিব হিসেবে নিযুক্ত হতে চলেছেন। হর্ষবর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। উল্লেখ করা যায়, আগামী ৩০ এপ্রিল শ্রিংলার মেয়াদ শেষ হচ্ছে।
আজকের দিনে লীলা মজুমদার প্রয়াত হয়েছিলেন। ৯৯ বছর বয়সে তাঁর প্রয়াণ হয়। ২০০৭ সালের ৫ এপ্রিল তিনি প্রয়াত হয়েছিলেন। বিশিষ্ট সাহিত্যিক হিসেবে তাঁর জনপ্রিয়তা ছিল। সাহিত্য সৃষ্টির মধ্যে ‘পদি পিসির বর্মী বাক্স’, ‘হলদে পাখির পালক’ ও ‘সব ভুতুড়ে’ প্রভৃতি উল্লেখযোগ্য।
১৯৫৭ সালের ৫ এপ্রিলের ঘটনা। আজকের দিনে কেরল রাজ্যে ভারতের প্রথম কমিউনিস্ট মন্ত্রিসভা গঠিত হয়েছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ইএমএস নাম্বুদিরিপাদ। ১৯৫৯ সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন।
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের সুবিধা হল বাড়িতেই অতিরিক্ত রিটার্ন আয় করা। অর্থ ব্যাঙ্কে নিরাপদও থাকে। এক্ষেত্রে বলা হয়েছে,বিনিয়োগে কম ঝুঁকি। দীর্ঘমেয়াদী লগ্নিতে আগ্রহী হলে ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট হল- লাভজনক বিকল্প। এফডি অ্যাকাউন্টে মোটা অঙ্কের একটি অর্থ জমা রাখলে বা মেয়াদ নির্ধারণ করে লগ্নি করলে ভালো রিটার্ন আয় করা সম্ভব হতে পারে । ফিক্সড ডিপোজিট মেয়াদ অনুযায়ী আকর্ষণীয় সুদের হার প্রদান করে থাকে।