আইপিএলে ১১ রানে জয়ী পাঞ্জাব
আইপিএলে ১১ রানে জয়ী হল পাঞ্জাব কিংস। ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান। তিনি ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এই ম্যাচের ফলাফল : পাঞ্জাব কিংস ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান।
আইপিএলে ১১ রানে জয়ী হল পাঞ্জাব কিংস। ম্যাচের সেরা হয়েছেন শিখর ধাওয়ান। তিনি ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এই ম্যাচের ফলাফল : পাঞ্জাব কিংস ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রান।
নোভাক জোকোভিচ বেলগ্রেড টেনিসের ফাইনালে পরাজিত হলেন। তিনি হারলেন আন্দ্রেই রুবলেভের কাছে। ফাইনালে রুশ তারকা জয়ী হলেন। ম্যাচের ফলাফল ৬-২, ৬-৭(৪) ও ৬-০। পরাজয়ের পর নোভাক জোকোভিচের প্রতিক্রিয়া, ফরাসি ওপেনের আগে সমস্ত ধরনের ক্রটি কাটিয়ে উঠতে হবে।
বাগডোগরা বিমানবন্দর ফের চালু হতে চলেছে। উল্লেখ করা যায়, রানওয়ে সংস্কারের জন্য গত ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ ছিল। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সংস্কারের কাজ শেষ হয়েছে বলে বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী বলে ঘোষণা করল সুপ্রিমকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অজয় রাস্তোগী ও বিচারপতি অভয় এস ওকা এ বিষয়ে জানিয়েছেন, ১৯৭২ সালের গ্র্যাচুইটি আইনের অধীনে পড়েন আইসিডিএস প্রকল্পে নিয়োজিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কেরা।
১৯৮৬ সালের ২৬ এপ্রিলের ঘটনা। আজকের দিনে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটেছিল। এটি এখনও পর্যন্ত সব থেকে বড় পারমাণবিক বিপর্যয় বলা হয়ে থাকে।
আজকের দিনে ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন প্রয়াত হয়েছিলেন। ১৯২০ সালের ২৬ এপ্রিল তিনি প্রয়াত হন। প্রথাগত উচ্চশিক্ষা না থাকা সত্ত্বেও উচ্চতর গণিতের বিভিন্ন বিষয়ে তিনি প্রভূত অবদান রেখে গিয়েছেন।
তাপপ্রবাহের মাত্রা বেড়েই চলেছে। দক্ষিণবঙ্গ জুড়েই প্রচণ্ড গরম ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত। রোদ ও গরমের জেরে অসুস্থ হতেও দেখা যাচ্ছে বহু মানুষকে । রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে রাজ্যের জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতির থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক কী কী করা উচিত তারই নির্দেশ দেওয়া হয়েছে।
তাপপ্রবাহের মাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গ জুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। রোদ ও গরমের জেরে অসুস্থ হয়ে পড়ছেন বহু মানুষ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে সমস্ত জেলাগুলিকে সতর্ক করা হয়েছে। তাপপ্রবাহ পরিস্থিতির থেকে রক্ষা পেতে ঠিক কী কী করবেন তা জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে লিফলেটও ছাপানো হয়েছে ৷ স্থানীয় সূত্রের খবর, বিভিন্ন জেলায় সাধারণ মানুষের জন্য বিতরণও করা হচ্ছে।
তীব্র গরম আর সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই । নাকাল হচ্ছেন মানুষ। কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় তাপপ্রবাহের মাত্রা বাড়ছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ বীরভূম জেলায় তাপমাত্রার পারদ আরও বাড়বে। এমনকী তাপপ্রবাহের প্রভাব উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।
আজঃ মঙ্গলবার ১২ বৈশাখ ১৪২৯; ই: ২৬ এপ্রিল ২০২২ বিশ্ব মেধা দিবস জন্মদিনঃ আয়েত আলী খাঁ তিরোধান দিবসঃ শ্রীনিবাস রামানুজন তিথি: কৃষ্ণ একাদশী;শতভিষা নক্ষত্র, রাত্রি ০৬:৪২পর্যন্ত, পরে পূর্বভাদ্রপদ নক্ষত্র;জন্মরাশি: কুম্ভ। সূর্যোদয়: ০৫:১১/ সূর্যাস্ত: ০৫:৫৭(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৬:৩২; রাত-০৬:৩৭ভাটা:- দিন-১১:২২; রাত-১১:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক…