লক্ষ্য একুশ, জোর পুরনির্বাচনে
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একুশের বিধানসভা জেতার পাখির চোখ বিভিন্ন সরকারি প্রকল্পগুলি।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের একুশের বিধানসভা জেতার পাখির চোখ বিভিন্ন সরকারি প্রকল্পগুলি।
আজ উদ্বোধন ইস্ট-ওয়েস্ট মেট্রোর। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সেক্টর-ফাইভ স্টেশনে এই উদ্বোধন হবে। উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রের খবর, প্ল্যাটফর্মে দুর্ঘটনা এড়াতে বিশেষ স্ক্রিন ডোর থাকছে। সব ট্রেন বাতানুকূল। ট্রেন নিয়ন্ত্রণের সব ব্যবস্থা স্বয়ংক্রিয়।
মাদ্রাসা এবং টোল নিয়ে বড়সড় সিদ্ধান্ত অসম সরকারের। অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। রাজ্য সরকার পরিচালিত সব মাদ্রাসা এবং সংস্কৃত টোল বন্ধ করে দিয়ে আধুনিক স্কুলে পরিণত করা হবে।
মাদ্রাসা ও সংস্কৃত টোল বন্ধের পক্ষে রাজ্য সরকারের যুক্তি হল, মাদ্রাসা বা টোল চালানো কোনও ধর্মনিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না।
কেউ বলছেন অর্থহীন, আবার কেউ কেউ বলছেন গুরুত্বপূর্ণ বাজেট। বাজেট প্রস্তাব পেশ হল। দেশের আয়-ব্যয় কোন খাতে কী হবে, এই নিয়ে একটা ভাবনাচিন্তা ছাড়াও সম্পদ সৃষ্টির পথ খুঁজতে হয় বাজেটে। সেই দিশা আর পাওয়া যায় না। উল্লেখ্য, গত ৬ বছর কেন্দ্রীয় সরকার ক্ষমতায়।
স্ট্যাম্প ডিউটি কমায় সস্তার আবাসন বাড়বে রাজ্যে। জমি একত্রীকরণের রেজিস্ট্রি ক্ষেত্রে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব অর্থমন্ত্রী অমিত মিত্রের। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট বিশেষজ্ঞমহল ও রাজ্যের আবাসন নির্মাতা সংস্থাগুলি। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, এরফলে পশ্চিমবঙ্গে সস্তার আবাসন ক্ষেত্র আরও গতি পাবে।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-র এই তথ্য। বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে দেশে বেকারত্বের হার কমেছে। সিএমআইই-র তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ডিসেম্বরে ৭.৯৫ শতাংশ থেকে জানুয়ারিতে বেকারত্বের সংখ্যা কমে ৭.৮৫ শতাংশ হয়েছে।
চিনে করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব। মৃত্যু হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। করোনা ভাইরাসের জেরে চিন থেকে সরে গিয়েছে একাধিক টুর্নামেন্ট। চিনের খেলোয়াড়দের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে যোগ দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
কেজরিওয়ালের ভেলকিতে ভেসে গেল কংগ্রেস, বিজেপি। রাজধানীর রায় আম-আদমি পার্টির পক্ষে। রীতিমতো হ্যাটট্রিক করে দিল্লি দখলে নিল অরবিন্দ কেজরিওয়াল। বিধানসভা নির্বাচনের সর্বশেষ ফলাফলে আম-আদমি পার্টির পক্ষে গেল ৬৩টি আসন এবং বিজেপি-র পক্ষে গিয়েছে ৭টি আসন। কংগ্রেস ও অন্যান্যরা একটিও আসন পায়নি।
লবণাক্ত হয়ে যাচ্ছে বিশ্বে প্রতিদিন ফসলি জমি। রাষ্ট্রপুঞ্জের এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সমীক্ষায় জানানো হয়েছে, ১৯.৯ বর্গ কিলোমিটার চাষযোগ্য জমি প্রতিদিন নুন হয়ে নষ্ট হচ্ছে। এত বিপুল পরিমাণ সেচ জমি উর্বরতা হারালে ২০৫০ সালের মধ্যে বিশ্বে খাদ্য ঘাটতির সম্ভাবনা দেখা দিতে পারে।
প্রায় ৬ মাস পর বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলের কাজ শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এসপ্ল্যানেড এবং শিয়ালদহর মাঝের আটকে থাকা টানেলের কাজ শুরু করতে পারবে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ।