pulawma 3 atak

পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩ হিজবুল জঙ্গি

পুলওয়ামায় আবারও এনকাউন্টার। এবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ৩ হিজবুল মুজাহিদিন জঙ্গি। নিরাপত্তা বাহিনী সূত্রের খবর, নিহতদের মধ্যে একজন হিজবুলের এক কম্যান্ডার ও রয়েছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযানে নামে সেনাবাহিনী।এর পর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। গুলি বিনিময়ে ৩ জঙ্গি নিহত হয়।

Read More
baguiati

বাগুইআটিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

বাগুইআটির জাংরা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল । মৃতার নাম দীপশিখা দাস। বয়স ৪২ বছর। এই ঘটনায় পুলিস স্বামীকে আটক করেছে ।
মৃতার পরিবার সূত্রের খবর, রাত ৯টা নাগাদ তাঁরা খবর পান, তাঁদের মেয়েকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ছুটে আসেন বাড়ির লোক। হাসপাতাল এসে দেখেন যে দীপশিখার দেহ হাসপাতালে পড়ে রয়েছে।

Read More
Tamilnadu

তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৯

তামিলনাড়ুতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। জানা গিয়েছে তিরুপুর হাইরোডে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক-বাসের। গুরুতর জখম ২৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Read More
ekbalpur

আবার রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার একবালপুরে

আজ সাতসকালে প্রসূতি মৃত্যু ঘিরে ধুন্ধুমার বাঁধে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের উপস্থিতিতেই ডাক্তারকে সপাটে চড় মারেন মৃতার স্বামী।

Read More
5 sun in mongolia

করোনার পর এবার চীনের আকাশে পাঁচ সূর্য

ভোরে ঘুম থেকে উঠে সূর্য দেখা অনেকেরই অভ্যাস। তা বলে একসাথে পাঁচ-পাঁচটি সূর্যের দেখা পাওয়া একপ্রকার বিরল দৃশ্য। এই আজব দৃশ্যই দেখা যায় চিনের মঙ্গোলিয়ায়। মুহূর্তের মধ্যে মহাজাগতিক এই অপূর্ব সৌন্দর্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Read More
China Caronavirus

চিনে করোনা ভাইরাস সংক্রমণের জেরে ভারতে আমদানি-রপ্তানি বাণিজ্যে সঙ্কট

চিনে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ। দ্রুত তা রোধ করা না গেলে ভারত-সহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতে অ্যান্টিবায়োটিক ওষুধের তীব্র সঙ্কট দেখা দেবে, বিশেষজ্ঞমহল এমনটাই মনে করছে।

Read More
liquor

দেশ জুড়ে নিষিদ্ধ হতে চলেছে মদ

পার্টি হোক বা জন্মদিন, পিকনিক বা উইকেন্ডে বন্ধুবান্ধবদের নিয়ে গেট টুগেদার বা কখনো সখনো একাই একটু আধটু মদিরায় গলা ভেজাতে পছন্দ করেন অনেকেই। কিন্তু এবার সেই সুখের দিন শেষের পথে।

Read More
Bomb

বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আচমকা বিস্ফোরণে জখম ৩ শিশু

বোমাকে বল ভেবে খেলা করছিল কয়েকটি শিশু। সেইসময় হঠাতই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয় ৩ শিশু। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঘুটিয়ারি শরিফে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

Read More