pakistan

ক্ষেপণাস্ত্রবাহী চিনা জাহাজ আটক করল ভারত

: পাকিস্তানগামী চিনের একটি জাহাজকে আটক করেছে ভারত। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজে লাগে এমন উপকরণ নিয়ে জাহাজটি করাচি বন্দর অভিমুখে যাচ্ছিল ৷ সেটিকে গুজরাটের কান্দলা বন্দর কর্তৃপক্ষ আটক করে। সামরিক বিষয়ক পত্রিকা ডিফেন্স অ্যাভিয়েশন পোস্ট এমন খবর দিয়েছে।

Read More
bhasa udyan 1

ভাষা দিবসের আগে হতশ্রী ভাষা উদ্যান

কলকাতার খাসতালুক ধর্মতলায় নীল-সাদা রঙের ভাষা উদ্যানের তোড়ন। সেখানে ঢোকার মুখেই বিরাট আবর্জনার পাহাড়। নতুন সূর্যোদয়ের সাথে সাথে শুরু হবে আন্তর্জাতিক ভাষা দিবস।

Read More
train

রেলের তৎকাল টিকিটে আন্তর্জাতিক দালাল চক্রের খোঁজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রেলের তৎকাল টিকিট শুরুর চার মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে পুরো কোটা।এই ব্যাপারে একের পর এক অভিযোগ আসছে গ্রাহকদের থেকে।খতিয়ে দেখতে গিয়েই বেআইনি সফটওয়্যার ব্যবহার করে রেল টিকিটের আন্তর্জাতিক দালাল চক্রের খোঁজ পেল আরপিএফ ।আরপিএফ সূত্রে এ খবর জানা গিয়েছে।বেআইনি সফটওয়্যার ব্যবহার করে অবৈধ রেল টিকিটের কারবারে জড়িত থাকার অভিযোগে…

Read More
Locker

ফের ব্যাঙ্কের লকার থেকে উধাও ২৫ লাখের গয়না

চিৎপুরের পর হেয়ার স্ট্রিট। ফের ব্যাঙ্কের লকার থেকে উধাও হল গয়না। চিৎপুরের মতো হেয়ার স্ট্রিট এলাকাতেও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে এক গ্রাহকের গয়না উধাও হওয়ার অভিযোগ উঠেছে।

Read More
Caronavirus Gold Market

করোনাভাইরাস আতঙ্কে দেশের বাজারে সর্বাধিক শীর্ষে সোনার দাম

করোনা ভাইরাসের আতঙ্কে আন্তর্জাতিক বাজারে ৭ বছরের সর্বাধিক স্তরে পৌঁছে গেল সোনার দাম। শহরের বাজারে পাকা সোনার দাম হয়েছে ৪২,৮৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। যা সর্বকালীন রেকর্ড হল। জানা গিয়েছে, গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ৪০,৮০০ টাকায়। সোনার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে গিয়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৪৯,২০০ টাকায়।

Read More
pulawma 3 atak

পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩ হিজবুল জঙ্গি

পুলওয়ামায় আবারও এনকাউন্টার। এবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল ৩ হিজবুল মুজাহিদিন জঙ্গি। নিরাপত্তা বাহিনী সূত্রের খবর, নিহতদের মধ্যে একজন হিজবুলের এক কম্যান্ডার ও রয়েছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযানে নামে সেনাবাহিনী।এর পর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা। গুলি বিনিময়ে ৩ জঙ্গি নিহত হয়।

Read More
baguiati

বাগুইআটিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

বাগুইআটির জাংরা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল । মৃতার নাম দীপশিখা দাস। বয়স ৪২ বছর। এই ঘটনায় পুলিস স্বামীকে আটক করেছে ।
মৃতার পরিবার সূত্রের খবর, রাত ৯টা নাগাদ তাঁরা খবর পান, তাঁদের মেয়েকে বাগুইআটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। খবর পেয়ে ছুটে আসেন বাড়ির লোক। হাসপাতাল এসে দেখেন যে দীপশিখার দেহ হাসপাতালে পড়ে রয়েছে।

Read More
Tamilnadu

তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৯

তামিলনাড়ুতে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। জানা গিয়েছে তিরুপুর হাইরোডে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক-বাসের। গুরুতর জখম ২৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Read More
ekbalpur

আবার রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার একবালপুরে

আজ সাতসকালে প্রসূতি মৃত্যু ঘিরে ধুন্ধুমার বাঁধে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশের উপস্থিতিতেই ডাক্তারকে সপাটে চড় মারেন মৃতার স্বামী।

Read More