বাড়ির কর্তাকেই নরবলির চেষ্টা, প্রাণ হাতে পালালেন বৃদ্ধ
অমাবস্যার নিশিরাতে বাড়িতেই নরবলি দেওয়ার অভিযোগ উঠলো স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে৷ নিজেকে তাদের থেকে ছাড়িয়ে কোনওরকমে পাঁচিল টপকে পালিয়ে প্রাণ বাঁচালেন বৃদ্ধ।
অমাবস্যার নিশিরাতে বাড়িতেই নরবলি দেওয়ার অভিযোগ উঠলো স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে৷ নিজেকে তাদের থেকে ছাড়িয়ে কোনওরকমে পাঁচিল টপকে পালিয়ে প্রাণ বাঁচালেন বৃদ্ধ।
কাশ্মীরে একের পর এক জঙ্গি নিধন। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাল পেতে হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক পণ্ডিতকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী।
বড়ো সাফল্য। উত্তরপ্রদেশে মিললো সোনার খনি। উত্তরপ্রদেশের সোনভদ্রে দুটি সোনার খনির খোঁজ বের করলো জিএসআই। দুটি খনিতেই বিপুল পরিমাণ আকরিক সোনা মজুত আছে। চার দশক ধরে খোঁজ চালানোর পর এই সাফল্য পাওয়া গেলো।
ভারতীয় সেনার হাতে ক্ষতম হল লস্কর-ই-তৈবার দুই জঙ্গি। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার সঙ্গম এলাকায় ভারতীয় সেনাবাহিনীর এনকাউন্টারে মারা যায় ওই দুই জঙ্গির।
দুর্গাপুরের ইস্পাত কলোনির পার্কে হামলা। বিজেপি নেতাকে মারধর, চলল গুলি। অভিযোগের তির স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষের বিরুদ্ধে। প্রসঙ্গত, শনিবার সকালে দুর্গাপুরের ইস্পাত কলোনির কুমারমঙ্গলম পার্কে ব্যাপক হামলা চালায় একদল দুষ্কৃতী। জানা গিয়েছে, ওই পার্কটি বিজেপি নেতা দেবাশীষ রায় লিজ নিয়েছিলেন।
হয়রানির দিন শেষ। এখন থেকে প্যান তৈরির জন্য আর ঘুরে ঘুরে সময় নষ্ট করতে হবে না। এমনকি এর জন্য লম্বা ফর্ম ফিল আপ করার দরকার নেই। আজ থেকে নিজেই তৈরী করে নিন নিজের প্যান। মাত্র ১০ মিনিট খরচ করলেই তৈরি হয়ে যাবে প্যান, আর এর জন্য খরচ করতে হবে না একটি টাকাও।
প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণা বসু আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হার্টের সমস্যা নিয়ে বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৯ বছর।
বছরের শুরুতে ফেব্রুয়ারি মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে, তাতে মধ্যবিত্তের পকেটে বাড়তি কড়ি গুনতে হচ্ছে। সাধারণ মানুষ নাকাল। কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজির সিলিন্ডার ১৪৯ টাকা বেড়ে হয়েছে এখন ৮৯৬ টাকা। এই পরিস্থিতিতে মার্চে গ্যাসের দাম কমতে পারে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছে।
আজ রাজ্যে সরকারি ছুটি। একদিকে শিবরাত্রি আর অন্যদিকে ভাষা দিবস পালন। তার মাঝেই আজ বিধাননগর কোর্ট চত্বর বিক্ষোভের আশঙ্কায় পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে।
আনন্দপুরে মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে আগুনে পুড়ে ছাই ৩৫টিরও বেশি গাড়ি। পুড়ে ছাই সার্ভিসিংয়ে আসা গাড়িও। দমকলের অক্লান্ত পরিশ্রমে আগুন এখন নিয়ন্ত্রণে হলেও এখনো ধোঁয়ায় পরিপূর্ণ শো-রুমটি।