man and nature Education Lifestyle Others 

পৃথিবী বৈচিত্র্যময়-সুন্দর কেন জানেন?

অসৌজন্যমূলক ও রুচিহীন অভ্যাস ত্যাগ করতে হবে। এতে মানুষের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে। অপমানিত করার প্রচেষ্টা থেকে বিরত থাকুন। আমাদের চারপাশে অনেক মানুষকে এই ধরণের আচরণ করতে দেখি আমরা। কথার মাধ্যমে সূক্ষ্মভাবে খোঁচা দেওয়া ঠিক কাজ নয়। কোনও ব্যক্তিকে অস্বস্তিতে ফেলার জন্য এমনটা করা হয়। মনে রাখতে হবে-খোঁচা দিয়ে কথা বলা স্পষ্টবাদিতা নয়। এক্ষেত্রে কিছু মানুষ বিশ্বাস করে থাকেন, এমন আচরণ বা মতামত সঠিক। কিন্তু বাস্তবে তা নয়। এটা একজনের কাছে সেরা মনে হলেও তা অন্যের দৃষ্টিতে একরকম নয়। বিষয়টি অগ্রহণযোগ্যও হতে পারে। অন্যের জীবন নিয়ে অযথা মন্তব্য করতে যাবেন…

Read More
sundarban life Entertainment Enviornment Lifestyle Others Travel 

নিঝুম-নিস্তব্ধতায় জঙ্গলের জীবন

কংক্রিটের শহর থেকে মাঝে মধ্যে চলে আসুন বন-বনানীতে। হাঁপিয়ে উঠলে চলে আসতেই হয় বন-জঙ্গলে। চারপাশ সবুজে মোড়া হলে তো কথাই নেই। রাতের জঙ্গলে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। পাখি -পক্ষির কলরব শুনতে পাবেন। আর রয়েছে জন্তু-জানোয়ারদের উঁকি-ঝুঁকি। গভীর রাতের নিঝুম-নিস্তব্ধতা কাটিয়ে দেয় জঙ্গলের জীবন। প্রবাহিত নদী থাকলে আরও তার রূপ। নদীর দুই প্রান্ত জঙ্গলময়। গঙ্গার এপার ওপার করা নয়,জলে-জঙ্গলে রয়েছে বিপদের হাতছানি। জঙ্গলের মূল আকর্ষণ হল- ছবি তোলা। রকমারি পাখির ছবি তোলার ভিড় দেখা যায় । এখানে সকাল-বিকালের আকাশ নীল। নদী-জলাশয়ের জলে পড়ে তার ছায়া। মাছ যেমন রয়েছে তেমনি কুমির-কামটের…

Read More
oldman and walk Education Health Lifestyle Others 

নিজেকে সুস্থ রাখতে কী করবেন ?

নিজেকে সুস্থ রাখতে হলে কী কী করবেন আর কী কী করবেন না, তা জেনে নিন। শরীর সুস্থ করার আগে মনটাকে সুস্থ রাখুন। মন সুস্থ ও সুন্দর থাকলে শরীরও সুস্থ-সতেজ থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রতিদিন নিয়ম করে সকালে হাঁটুন। হাতে সময় সুযোগ করে নিয়ে সাঁতার কাটতে পারেন। যোগ-প্রাণায়াম প্রভৃতি করতেও পারেন। শরীর সুস্থ রাখতে গেলে চিকিৎসকের পরামর্শ মতো খাদ্য তালিকা ঠিক রাখতে হবে। খাদ্যাভ্যাস ঠিকঠাক রাখলে শরীর নিয়ন্ত্রণে থাকবে। শরীর সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য তালিকা মেনে তা অনুসরণ করতে হবে । এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন,রোগী হতে চাইবেন না। রোগী…

Read More

উপভোগ করুন অবসর জীবন

সদ্য চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এই সময় হতাশা গ্রাস করে মনে। তার থেকে শরীর ও স্বাস্থ্যের অবনতিও ঘটে থাকে। নিয়ম মাফিক জীবনের রুটিন থেকে হঠাৎ করেই ছন্দ পতন। তাই অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। এক্ষেত্রে বিষয়টিকে সহজভাবে নিতে চেষ্টা করুন। জীবনটা উপভোগ করুন অবসর জীবনে। কী কী করবেন,আর কী কী করবেন না তার একটা তালিকা তৈরি করুন। একটা পরিকল্পনা করে জীবনের বাকি পথ চলুন। আনুষ্ঠানিকভাবে পেশাজীবন শেষ করার পর আপনার জীবন শেষ হওয়া নয়। মনে রাখবেন,আপনি অবসর গ্রহণ করেছেন। সুতরাং আপনি একজন অভিজ্ঞ মানুষ। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে সমাজ-দেশ ও জাতিকে…

Read More
father and son Education Lifestyle Others 

পরিমিত বোধের শিক্ষা

নতুন প্রজন্ম এখন আধুনিকতার ছোঁয়ায়। সেই জগৎ আর সেকেলে নেই। অনেক পরিবর্তন ঘটে গিয়েছে। সন্তানকে উপযুক্ত করে মানুষ করার জন্য পিতা-মাতা ও অভিভাবকদের চেষ্টার ত্রুটি থাকে না। অনেকে বলেন,সন্তানকে অভাব শেখানোটা মানুষ করার জন্য খুব প্রয়োজন। কথাটা সম্পূর্ণ ঠিক না বেঠিক তা নিয়ে মতবিরোধ থাকতে পারে। একটু ভিন্ন ভাবে বলতে গেলে,”যেমন আয় তেমন ব্যয় করা শেখানো দরকার। সন্তানকে পরিমিত বোধের শিক্ষা দেওয়াটা খুব জরুরি। সন্তান লালন-পালনের ক্ষেত্রে পড়াশুনা অগ্রাধিকার। সন্তানের চাহিদা পূরণ করার তাগিদে মা- বাবার প্রচেষ্টা থাকে নিরন্তর। ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য শেষটুকুও সন্তানদের কথা ভেবে ব্যয় করে ফেলছেন ।…

Read More
poem and Bengali Education Entertainment Lifestyle Others 

বিশ্ব কবিতা দিবস : মনে-মুখে কবিতা

আজ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস। সকল কবিতা প্রেমী পাঠক ও কবিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মনে-মুখে কবিতা নেই এমন মানুষ বিশ্বে প্রায় দেখাই যায় না। প্রথিতযশা সব কবিদের কবিতা আলোর পথ দেখিয়ে আসছে। দেশে-বিদেশে কবি ও কবিতা নিয়ে চর্চা চলে। আজ এই বিশেষ দিনটাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা দিয়েই শুরু করি।“আমি আজি ধূলিতলেএ জীর্ণ জীবন করিলাম নতবন্ধু হও শত্রু হওযেখানে যে কেহ রও,ক্ষমা করো আজিকার মতোপুরাতন বরষের সাথেপুরাতন অপরাধ যত।…. “চলে আসি শামসুর রহমানের একটি কবিতায়। –“বৃক্ষের নিকটে গিয়ে বলি ;দয়াবান বৃক্ষ তুমি একটি কবিতা দিতে পারো…

Read More
oldman and help Health Lifestyle Others 

শরীর-মন ও জীবনযাপনে একাকিত্ব

বার্ধক্য এলে অনেকেই বোঝা হয়ে উঠেন সংসারে। পরিবার-পরিজন গুরুত্ব দিতে চান না মানুষটিকে। বয়স বাড়লে শারীরিক নানা সমস্যা দেখা দেয়। নানা অস্বস্তি বোধ হয়। ত্বক কুঁচকে যায়, মাথার চুল পাকে। হাঁটুর ব্যথা সহ নানা রোগে বিব্রত হতে হয়। তখন দেখার মানুষের সংখ্যা কমে আসে। জীবন হয়ে উঠে কষ্টকর। বয়স হয়ে যাওয়া মানেই শরীরের পরিবর্তন। শরীরে, মনে ও জীবনযাপনে একাকিত্ব ঘিরে ধরে। এই সময় নিঃসঙ্গতার গহ্বরে হারিয়ে যেতে পারেন অনেক বৃদ্ধ-বৃদ্ধা। নিজের ভাবনার জগৎ ভিন্ন হয়ে যায়। একটাই ভয় তাড়া করে বেড়ায় “আমি যেন কারও বোঝা না হয়ে দাঁড়াই”। দায়িত্বের ভার…

Read More
man and future Education Lifestyle Others 

জীবনের প্রতি ক্ষেত্রই চ্যালেঞ্জ

শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণারও প্রয়োজন । সব সময় স্বপ্নকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। জীবনে প্রতি ক্ষেত্রে থাকবে চ্যালেঞ্জ। তা সাহসের সঙ্গে মোকাবিলাও করতে হবে। জীবনে উন্নতির পথ প্রশস্ত করতে থাকবে লক্ষ্য। জীবনে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্য থেকে একচুলও সরে আসলে হবে না । অতি স্বাচ্ছন্দ্য ছেড়ে বেরিয়ে আসতে হবে। সাহসিকতার সঙ্গে চলার পথে এগিয়ে যেতে হবে। শিক্ষা ক্ষেত্র সঠিক পথে চললে কর্মক্ষেত্রেও সাফল্য আসতে বাধ্য। জীবনের আসল সাফল্যের চাবিকাঠি হল -প্রকৃত শিক্ষা। শিক্ষা ও কর্মজীবনের পথে চলতে গেলে কয়েকটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে । চলার পথে অন্যদের পরামর্শ…

Read More
man success in life Education Lifestyle Others 

জীবনের ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য

জীবনে চলার পথটা কঠিন। জীবনের পথে চলতে চলতে অনেক ঘটনার মুখোমুখি আপনাকে হতে হবে। তবে অল্পতেই হতাশ হওয়ার কিছু নেই। ভেঙে পড়লে চলবে না। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। দুর্বল হলেই সমস্যা বাড়বে। মনে রাখতে হবে,যাঁরা কোনও কারণে আপনার প্রতি সদয় ছিল না, তাঁদের ওপর রাগ পুষে রাখবেন না। আর এটাও মনে রাখবেন, আপনার পিতা- মাতা ছাড়া সুবিচার করা কারও দায়িত্বের মধ্যে পড়ে না।জীবনের ক্ষেত্রে আপনার সাথে যাঁরা ভালো ব্যবহার করেছেন, আপনার দায়িত্ব ও কর্তব্য হবে তাঁদের সঠিক মূল্যায়ন করা। কৃতজ্ঞতা প্রকাশ করাটাও আপনার উচিত কাজ হবে। জীবনের ক্ষেত্রগুলিতে আপনাকে…

Read More
Ramkrishna Lifestyle Others 

মনে-জ্ঞানে ও ধ্যানে শ্রীরামকৃষ্ণ

শ্রীরামকৃষ্ণ নামটি স্মরণে এলেই একটা ভক্তিভাব জেগে উঠে। আমরা রোমাঞ্চিত হয়ে উঠি। দেবতার আসনে বসিয়ে পুজো করে থাকি। আমাদের মনে-জ্ঞানে ও ধ্যানে শ্রীরামকৃষ্ণ পরমহংস। ধর্মে ধর্মে বিদ্বেষ নয়,মানুষের সেবাই পরম ধর্ম হতে পারে। দীপ্ত কণ্ঠে তিনি বলতে পেরেছেন “সবার ধর্মই তাঁর ধর্ম।” হুগলি জেলার কামারপুকুর গ্রামে তাঁর জন্ম হয়েছিল। গদাধর চট্টোপাধ্যায় পরবর্তী সময়ে হয়ে উঠেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। বিশ্বের ইতিহাসে এক অনন্য চরিত্র হয়ে উঠেছিলেন শ্রীরামকৃষ্ণ। তাঁর শীর্ষ হিসেবে স্বামী বিবেকানন্দ বলেছেন,”শ্রীরামকৃষ্ণ অবতারবরিষ্ঠ।” তাঁর জীবনের শিক্ষা আমাদের পরম পাথেয়।শ্রীরামকৃষ্ণের উপদেশ-“যত মত তত পথ। আপনার মতে নিষ্ঠা রাখিও,কিন্তু অপরের মতের দ্বেষ বা…

Read More