ভিডিও কলে বিয়ের সিদ্ধান্ত
বছরখানেক আগে ইন্টারনেটেই পরিচয় হয়েছিল। দেশে বিপর্যস্ত পরিস্থিতি। লকডাউনের মধ্যেই ভিডিও কলে বিয়ে করলেন ওঁরা দুজন। সূত্রের খবর, পাত্র মুম্বইয়ের মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার প্রীত সিংহ।
বছরখানেক আগে ইন্টারনেটেই পরিচয় হয়েছিল। দেশে বিপর্যস্ত পরিস্থিতি। লকডাউনের মধ্যেই ভিডিও কলে বিয়ে করলেন ওঁরা দুজন। সূত্রের খবর, পাত্র মুম্বইয়ের মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার প্রীত সিংহ।
বিপর্যস্ত পরিস্থিতি। সর্বত্র লকডাউন। কর্তব্যবোধের নয়া দৃষ্টান্ত স্থাপন করলেন সঞ্জিতবাবু। পোস্টমাস্টার সঞ্জিত হালদার ভোরে গড়িয়া থেকে সাইকেলে রওনা হন নদিয়ায়। সূত্রের খবর, গড়িয়া থেকে কৃষ্ণনগরের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।
চরম আর্থিক অনটনে প্রাক্তন ফুটবলার বীর বাহাদুর। ৭৫বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার অসুস্থ্ হয়ে কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছেন বলে খবর। সেকেন্দ্রাবাদের বাড়িতে তাঁকে দেখতে যান ভারতীয় ফুটবল দলের প্ৰাক্তন অধিনায়ক ভিক্টর অমলরাজ।
সুপ্রিমকোর্টের নির্দেশিকা মোতাবেক বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি জয় সেনগুপ্ত অ্যাডিশনাল জজ থেকে পার্মানেন্ট বা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োজিত হয়েছেন।
গোয়ায় ফের মাছ বিক্রির অনুমতি দেওয়া হল। রাজ্যের মৎস্য দপ্তর সূত্রে একথা জানানো হয়েছে। উল্লেখ্য, লকডাউন ঘোষণা হওয়ার পরই সমস্ত মাছ বাজার বন্ধের নির্দেশ জারি করে প্রশাসন।
বাবা ডিউটি থেকে বাড়ি ফিরে আসতেই তাঁর দিকে ছুঁটে আসতে চায় ৪ বছরের ছোট্ট কন্যাটি।কাছে আসতে না দিয়ে মুখের উপর অগত্যা দরজা বন্ধ করে দিচ্ছেন অনেক পুলিশ কর্মী।উপায় নেই যদি তাঁর ছোট্ট মেয়েটি বা তাঁর বাড়ির কেউ ভাইরাসে আক্রান্ত হয়।
শুনানি হবে সুপ্রিমকোর্টে। বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আদালতগুলি কোন পথে চলবে, কীভাবে কাজ চালাবে, কোন মামলাকে জরুরি বলে গণ্য করা হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে নির্দেশিকা তৈরির লক্ষ্যে শুনানি সুপ্রিমকোর্টে।
বাঙালির কাছে চৈত্র সেলের গুরুত্বটা অনেক বেশি। আবার সেখানেও মন্দা।স্টক খালি করা নিয়েই উদ্বিগ্ন পোশাক ব্যবসায়ীরা। ফুটপাতের হকার থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও জেরবার এই পরিস্থিতিতে। পয়লা বৈশাখের হালখাতার আশা বাদ দিয়ে,চলতি বছরের পুরানো স্টক সামাল দিতেই নাকাল বিক্রেতারা।