মারণ রোগ নির্ণয়ে এবার দিশার সন্ধান
ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে কয়েক সেন্সেন্ডই। যাদবপুর বিশ্যবিদ্যালয় এর অধ্যাপক-গবেষকদের গবেষণায় এমনই সাফল্য মিলেছে। ফিজিক্স বিভাগের গবেষণায় এক বিশেষ রকমের চিপ বের করেছেন অধ্যাপক-গবেষকরা ।
ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে কয়েক সেন্সেন্ডই। যাদবপুর বিশ্যবিদ্যালয় এর অধ্যাপক-গবেষকদের গবেষণায় এমনই সাফল্য মিলেছে। ফিজিক্স বিভাগের গবেষণায় এক বিশেষ রকমের চিপ বের করেছেন অধ্যাপক-গবেষকরা ।
পুলওয়ামায় জঙ্গি হামলার ১ বছর অতিক্রান্ত। ঘটনার চার্জশিট এখনও জমা পড়েনি। শহীদ জওয়ানদের অনেক পরিবারের হাতে এখনও আর্থিক সাহায্য পৌঁছাইনি বলেও অভিযোগ। স্থানীয় সূত্রের খবর, পুলওয়ামায় স্বামী বিজয় সোরেন মারা গেলেও পাওয়া যায়নি সাহায্য।
শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে তিরষ্কার। তারপরই তড়িঘড়ি সব টেলিকম সংস্থাগুলিকে নোটিস দিয়ে কেন্দ্র জানিয়ে দেয়, শুক্রবারই রাত ১১.৫৯ মিনিটের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া না মেটানোয় এদিন টেলিকম সংস্থাগুলিকে তীব্র তিরষ্কার করা হয়। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ৩ মাসের মধ্যে টেলকম মন্ত্রককে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও বেশিরভাগ টেলিকম সংস্থা একটি টাকাও না মেটানোয় আদালত অবমাননার সামিল হিসাবে দেখছে সুপ্রিম কোর্ট।
কলেজ-বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। জানা গিয়েছে, অন্যান্য দপ্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি হয়ে গেলেও, শিক্ষকদেরই তা বাকি ছিল। অবশেষে দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বুলবুল ঝড়ের কারণে বিপর্যস্ত ৫ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ না দেওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সঠিক কাগজপত্র না থাকায় ক্ষেত মজুরকে ক্ষতিপূরণের টাকা দিতে পারছে না রাজ্য সরকার।
ভারতীয় অর্থনীতি স্থিতিশীল হবে বলে বিশ্ব রেটিং সংস্থার রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে। একদিকে আজ গোটা বিশ্বে চলছে প্রেম আর উষ্ণতা বিনিময় আর অন্যদিকে ৪০ শহীদের পরিবারে স্মৃতিচারণ।
লস অ্যাঞ্জেলেসে প্রায় ১,২০০ কোটি টাকা খরচ করে ওয়ার্নার এস্টেট ক্রয় করলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা এবং বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস। লস অ্যাঞ্জেলেসে সম্পত্তি কেনার ক্ষেত্রে রীতিমতো নজির গড়লেন। এর আগে এত দামে কোনও সম্পত্তি কেনার এমন খবর নেই।
যে সমস্ত রোগীর স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাদেরকে কোনো হাসপাতাল ফিরিয়ে দিলে লাইসেন্স নিয়ে সমস্যা হতে পারে সংশ্লিষ্ট হাসপাতালের। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে এভাবেই হাসপাতাল গুলিকে সতর্ক করে দেন মমতা।
ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টে অর্থনীতির গভীর সঙ্কটের ছবি