নববর্ষের আগেই দুশ্চিন্তা বাড়ছে ক্যালেন্ডার ব্যবসায়ীদের
বিপর্যস্ত পরিস্থিতির কারণে লাঠে উঠতে চলেছে কলকাতার ক্যালেন্ডার ব্যবসায়ীদের ব্যবসা। চৈত্র মাসের এই সময় ক্যালেন্ডার ব্যাবসায়ীদের নাওয়া-খাওয়ার সময় থাকতো না।
বিপর্যস্ত পরিস্থিতির কারণে লাঠে উঠতে চলেছে কলকাতার ক্যালেন্ডার ব্যবসায়ীদের ব্যবসা। চৈত্র মাসের এই সময় ক্যালেন্ডার ব্যাবসায়ীদের নাওয়া-খাওয়ার সময় থাকতো না।
জনস্বাস্থ্যে বিশ্ব-সঙ্কট। ভারত-সহ আমাদের রাজ্যও জনস্বাস্থ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা এখন ঠেকে শিখছেন অনেক মানুষ, এমনটা বলাই চলে। শিখিয়ে, পড়িয়ে ও বিজ্ঞাপনী প্রচারেও অভ্যাস তৈরি করা যায়নি।
বিপর্যস্ত পরিস্থিতি। অস্থির হচ্ছে সারা দেশ। অনেকেরই প্রশ্ন, কবে আসবে ১৪ এপ্রিল? এর মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী জানালেন, রাজ্যে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে সারা দেশে ১৪ এপ্রিল লকডাউন উঠে গেলেও মহারাষ্ট্রে তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
পাকিস্তানের সীমারেখায় প্রবেশ করতেই প্রশংসা পাইলটকে। মুম্বই থেকে ফ্র্যাঙ্কফুর্ট চলেছে এয়ার ইন্ডিয়ার বিমান। করাচির এয়ার ট্র্যাফিক কন্ট্রোল এয়ার ইন্ডিয়াকে স্বাগত জানাল। সূত্রের খবর, লকডাউন শুরু হওয়ার পর ভারতে আটকে থাকা ইউরোপীয়দের ফ্র্যাঙ্কফুর্ট পৌঁছে দিতে বিমান চালাচ্ছিল এয়ার ইন্ডিয়া।
ঘোষণা করেও হঠাৎ বন্ধ হল দূরদর্শনের ক্লাস। দূরদর্শনে ডিডি বাংলার মাধ্যমে রাজ্যব্যাপী সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভার্চুয়াল ক্লাস নেওয়ার পরিকল্পনা বাতিল করল স্কুলশিক্ষা দপ্তর।
রণক্ষেত্রের চেহারা বীরভূমের পাঁড়ুই। ঘটনাটি ঘটে পাঁড়ুই থানার বনশঙ্কা অঞ্চলের তালিবপুর গ্রামে। স্থানীয় সূত্রের খবর, গ্রামের হাইস্কুলকে কোয়ারান্টিন সেন্টার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত ঘিরে বাঁধল তুমুল গণ্ডগোল।
ফুলের হাসিতে নির্জন-বসন্ত শিবপুরে। যেন থমকে জীবন। সাময়িক বিরতি আসায় রস-গন্ধে নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ পাচ্ছে প্রকৃতি। বিদায় নিয়েছে বসন্ত। এখন যেন তার রেশ রয়েছে। শিবপুর আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে এখন বসন্ত।
সল্টলেকে এক প্রবীণ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হল। পুলিশ সূত্রের খবর, মৃত ওই মহিলার নাম কঙ্গনা রায় (৬৫)। এসি ব্লকের ওই বাসিন্দা একাই থাকতেন। সকালে দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন প্রৌঢ়া, এমনটা অনুমান করছে সল্টলেক উত্তর থানার পুলিশ।
নতুন ও সংশোধিত কার্ড ছাড়াও পাওয়া যাবে রেশন। কলকাতা পুরসভা সূত্রের খবর, কলকাতার যেসব নাগরিকরা এখনও নতুন এবং সংশোধিত রেশন কার্ড পাননি, তাঁদের বাড়িতে ফুড কুপন পৌঁছে দেবে কলকাতা পুরসভা।