সচেতন করতে পুলিশের অভিনব প্রচার
ছত্তিশগড়ের রায়গড় জেলা পুলিশ বিপর্যস্ত পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে অভিনব প্রচার শুরু করেছে। থিমের পোশাকে রাস্তায় নেমে মানুষকে সচেতন করতে নেমেছেন পুলিশকর্মীরা।
ছত্তিশগড়ের রায়গড় জেলা পুলিশ বিপর্যস্ত পরিস্থিতিতে সচেতনতা বাড়াতে অভিনব প্রচার শুরু করেছে। থিমের পোশাকে রাস্তায় নেমে মানুষকে সচেতন করতে নেমেছেন পুলিশকর্মীরা।
মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থা গুগল লকডাউনের মধ্যে খাবার ও মাথা গোঁজার ঠিকানা খুঁজে দেবে বলে জানা গিয়েছে। এক বিবৃতি জারি করে গুগল সূত্রে জানানো হয়েছে, দেশের ৩০টি শহরের মানুষ গুগল ম্যাপ, সার্চ এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ত্রাণ শিবিরগুলির অবস্থান জানতে পারবেন।
ভারতে সংক্রমণ প্রতিরোধে শারীরিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে নিজের মনোভাব ব্যক্ত করলেন যুবরাজ। ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ শারীরিক দূরত্ব রক্ষা করার নিয়ম লঙ্ঘন করছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় এই ক্রিকেটার।
চলতি বছরে আইপিএল হওয়া নিয়ে এখনও আশাবাদী হরভজন। ফাঁকা স্টেডিয়ামে আইপিএল অনুষ্ঠিত হলেও কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন ভারতীয় এই স্পিনার। বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণের জেরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ হয়েছে।
দেশজুড়ে লকডাউন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেই নিজের বৌভাতের অনুষ্ঠান করার অভিযোগ উঠল শাসন থানার ফলতি বেলিয়াঘাটা এলাকার তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য এখলাছউদ্দিনের বিরুদ্ধে।
লকডাউনে রাস্তায় জটলা। এই বিপর্যস্ত পরিস্থিতিতে দক্ষিণ কলকাতার বস্তি এলাকার কিছু বাসিন্দাকে ধরছে পুলিশ। এমত পরিস্থিতিতে তাঁদের কেন আইনজীবী এনে জামিনের ব্যবস্থা করতে বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে মেয়র ফিরহাদ হাকিমের কাছে প্রতিবাদ জানিয়েছেন, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর সংস্পর্শে আসায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে মোট ৬৪ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিউ ইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বিপর্যস্ত পরিস্থিতিতে আক্রান্ত বাঘিনী নাদিয়া চিকিৎসায় সেরে উঠছে। চিড়িয়াখানা সূত্রের খবর, শুকনো কাশিতে ভুগছিল ২টি বাঘ ও ৩টি সিংহ, তারাও চিকিৎসার সাড়া দিয়েছে।
বছরখানেক আগে ইন্টারনেটেই পরিচয় হয়েছিল। দেশে বিপর্যস্ত পরিস্থিতি। লকডাউনের মধ্যেই ভিডিও কলে বিয়ে করলেন ওঁরা দুজন। সূত্রের খবর, পাত্র মুম্বইয়ের মার্চেন্ট নেভি ইঞ্জিনিয়ার প্রীত সিংহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠাল দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার শিরাকোলের অষ্টম শ্রেণির ছাত্র সুজিত ঠাকুর।