কর্তব্যবোধের নয়া দৃষ্টান্ত
বিপর্যস্ত পরিস্থিতি। সর্বত্র লকডাউন। কর্তব্যবোধের নয়া দৃষ্টান্ত স্থাপন করলেন সঞ্জিতবাবু। পোস্টমাস্টার সঞ্জিত হালদার ভোরে গড়িয়া থেকে সাইকেলে রওনা হন নদিয়ায়। সূত্রের খবর, গড়িয়া থেকে কৃষ্ণনগরের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার।

লকডাউন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বরেলীর উজ্জতনগরে আক্রান্ত হন একদল পুলিশকর্মী। ওই ঘটনার পর অভিযুক্ত ১৫০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
প্রতিটি রাজ্যের পুলিশ প্রশাসনকে সতর্ক করল সিবিআই। বিপর্যস্ত পরিস্থিতিতে রাজ্যগুলির হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলিকে নিশানা করতে পারে সাইবার অপরাধীরা।
করোনার কারণে এবার বন্ধ হল সব রকমের টিকাকরণ।বন্ধ করা হয়েছে কলকাতা পুরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রেও।ডাক্তার, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা বিপর্যস্ত পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে পরিষেবায় সামিল হওয়ায় বাচ্চাদের টিকাকরণ আপাতত বন্ধ রাখা হয়েছে।
বিপর্যস্ত পরিস্থিতিতে গোটা দেশকে দিশা দিচ্ছে “ভিলওয়াড়া মডেল”।
চরম আর্থিক অনটনে প্রাক্তন ফুটবলার বীর বাহাদুর। ৭৫বছর বয়সী এই প্রাক্তন ফুটবলার অসুস্থ্ হয়ে কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছেন বলে খবর। সেকেন্দ্রাবাদের বাড়িতে তাঁকে দেখতে যান ভারতীয় ফুটবল দলের প্ৰাক্তন অধিনায়ক ভিক্টর অমলরাজ।
বিপর্যস্ত পরিস্থিতিতে বিশ্বজুড়ে আতঙ্ক। বিশ্বের সব দেশেই প্রায় লকডাউন। বন্ধ সব ধরনের খেলা। ফুটবল মাঠে প্রভাব অনেকটাই বেশি। ব্যতিক্রমী পথে হাঁটল তাজিকিস্তান। নতুন ফুটবল মরশুম শুরু হয়ে গেল এশিয়ার এই দেশে।