বাংলার শিক্ষা পোর্টাল চালু থাকলেও বন্ধ ভার্চুয়াল ক্লাস
ঘোষণা করেও হঠাৎ বন্ধ হল দূরদর্শনের ক্লাস। দূরদর্শনে ডিডি বাংলার মাধ্যমে রাজ্যব্যাপী সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভার্চুয়াল ক্লাস নেওয়ার পরিকল্পনা বাতিল করল স্কুলশিক্ষা দপ্তর।
