কীটপতঙ্গ ধ্বংস করার বিরুদ্ধে ইস্তাহার “অ্যালায়েন্স অব ওয়ার্ল্ড সায়েন্টিস্ট” সংস্থা
কীটপতঙ্গ ধ্বংস করার বিরুদ্ধে ইস্তাহার “অ্যালায়েন্স অব ওয়ার্ল্ড সায়েন্টিস্ট” সংস্থা
কীটপতঙ্গ ধ্বংস করার বিরুদ্ধে ইস্তাহার “অ্যালায়েন্স অব ওয়ার্ল্ড সায়েন্টিস্ট” সংস্থা
অ্যান্টার্কটিকায় দ্রুতগতিতে কমে আসছে চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের সংখ্যা। গ্রিনপিসের একটি সমীক্ষা সেই তথ্য তুলে ধরেছে। জানা গিয়েছে, গত ৫০ বছরে প্রায় ৭৭ শতাংশ কমেছে পেঙ্গুইনের সংখ্যা। পরিবেশ বিশেষজ্ঞরা এর জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন। উল্লেখ্য, অ্যান্টার্কটিকার এলিফ্যান্ট দ্বীপ চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের বিচরণভূমি।
রাজ্য ছাত্র যুব উৎসবের সূচনা। যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্য ছাত্র যুব উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও।
রক্ত পরিষেবায় এবার দালালরাজ ভেঙে স্বচ্ছতা আনতে ই-রিক্যুইজিশন ব্যবস্থা। অভিযোগ, যতই স্বচ্ছতা আনার চেষ্টা হোক না কেন, রক্ত পরিষেবা মানেই দালালদের রমরমা বাজার। দালালরাজ ভাঙতে “ই-রিক্যুইজিশন” ব্যবস্থা চালু হচ্ছে রাজ্যজুড়ে।
কেউ বলছেন অর্থহীন, আবার কেউ কেউ বলছেন গুরুত্বপূর্ণ বাজেট। বাজেট প্রস্তাব পেশ হল। দেশের আয়-ব্যয় কোন খাতে কী হবে, এই নিয়ে একটা ভাবনাচিন্তা ছাড়াও সম্পদ সৃষ্টির পথ খুঁজতে হয় বাজেটে। সেই দিশা আর পাওয়া যায় না। উল্লেখ্য, গত ৬ বছর কেন্দ্রীয় সরকার ক্ষমতায়।
স্ট্যাম্প ডিউটি কমায় সস্তার আবাসন বাড়বে রাজ্যে। জমি একত্রীকরণের রেজিস্ট্রি ক্ষেত্রে রাজ্য বাজেটে স্ট্যাম্প ডিউটি কমানোর প্রস্তাব অর্থমন্ত্রী অমিত মিত্রের। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রিয়েল এস্টেট বিশেষজ্ঞমহল ও রাজ্যের আবাসন নির্মাতা সংস্থাগুলি। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, এরফলে পশ্চিমবঙ্গে সস্তার আবাসন ক্ষেত্র আরও গতি পাবে।
সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই)-র এই তথ্য। বছরের শুরু অর্থাৎ জানুয়ারিতে দেশে বেকারত্বের হার কমেছে। সিএমআইই-র তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ডিসেম্বরে ৭.৯৫ শতাংশ থেকে জানুয়ারিতে বেকারত্বের সংখ্যা কমে ৭.৮৫ শতাংশ হয়েছে।
আন্তর্জাতিক হকি সংস্থার বিচারে ভারতের বিবেক প্রসাদ ২০১৯ সালের উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেতে চলেছেন। তিনি হারালেন আর্জেন্তিনার মাইকো কাসেলা ও অস্ট্রেলিয়ার ব্ল্যাক গোর্ভাসকে।
মডার্ন অফিস প্র্যাক্টিস অ্যান্ড ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্স পড়ানো শুরু হয়েছে উইমেনস পলিটেকনিকে। যে-কোনও শাখার উচ্চমাধ্যমিক পাশ ছাত্রীরা এই কোর্সে আবেদন করতে পারবে। মেয়াদ ৩ বছর। উচ্চমাধ্যমিকে অবশ্যই ইংরেজি বিষয় থাকতে হবে। শুধুমাত্র মহিলারাই এই কোর্সে ভর্তি হতে পারবেন। বিশেষ এই কোর্সটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভলপমেন্ট কর্তৃক স্বীকৃত।
চিনে করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব। মৃত্যু হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা হু-হু করে বাড়ছে। করোনা ভাইরাসের জেরে চিন থেকে সরে গিয়েছে একাধিক টুর্নামেন্ট। চিনের খেলোয়াড়দের বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে যোগ দেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।