200 and 500

বাংলাদেশে ছাপানো জাল নতুন ৫০০ ও ২০০ টাকার অবাধ আমদানি রাজ্যে

দেশের বিভিন্ন প্রান্তে ৫০০ ও ২০০ টাকার জাল নোট ছড়িয়ে দেওয়ার ছক চলছে। বাংলাদেশের সাতক্ষীরায় জাল নোট ছাপানোর নতুন কারখানা খুলেছে জেএমবি, এমন খবর জানা গিয়েছে। আরও খবর, নোট ছাপার কাগজ ও কালি আসছে পাকিস্তান থেকে।

Read More
Jakrapantha Thomma

থাইল্যান্ডে বন্দুকবাজের হানায় মৃত ২৯

শপিং মলে ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস গুলি-যুদ্ধের পর অবশেষে নিহত থাইল্যান্ডের বন্দুকবাজ সেনা। রাতভর কম্যান্ডো অভিযান চালিয়ে ভোরের দিকে অবশেষে বন্দুকবাজকে খতম করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে থাইল্যান্ড পুলিশ। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, আততায়ী ওই সেনার এলোপাথাড়ি গুলিতে ২৯ জনের মৃত্যু হয়েছে।

Read More
Coronavirus

সার্সকে টেক্কা করোনা ভাইরাসের, মৃত ৮১৩

বিশেষজ্ঞদের মতে, সার্স ভাইরাসের জ্ঞাতি হলেও তার মতো প্রাণঘাতী নয় সে। অবশ্য সেই নভেল করোনা ভাইরাসই মৃতের সংখ্যায় টেক্কা দিল সার্সকে। শুধু চিনের মূল ভূ-খণ্ড ও হংকং মিলিয়েই এনসিওভি ২০১৯ সালে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮১৩ জন। সার্সের ক্ষেত্রে পুরো বিশ্বে মৃতের সংখ্যা ছিল ৭৭৪ জন।

Read More

কলকাতায় কার্টুন আঁকার কর্মশালা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এই প্রথম কলকাতায় কার্টুন আঁকার কর্মশালা। কলকাতা কার্টুন দলের এই কর্মশালা হতে চলেছে যোধপুর পার্কের ওল্ড মেট-স কাফেতে। আয়োজক সূত্রের খবর, আগামীকাল সকাল ১০টায় এই কর্মশালায় উপস্থিত থাকবেন অনুপ রায়, দেবাশীষ দেব, উপল সেনগুপ্ত, উদয় দেব প্রমুখ। ওল্ড মেট-স ক্যাফের কর্ণধার শুভজিৎ রায় চৌধুরী জানিয়েছেন, কাফের মধ্যে কার্টুন আঁকার এই…

Read More
KBF Gate

আট থেকে আশি সবার মুখে হাসি- কলকাতা বইমেলা

আট থেকে আশি সবার পছন্দের বই নিয়ে হাজির ৪৪-তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। সব মিলিয়ে অজস্র নতুন বইয়ের মাঝে পুরনো বইও নতুনভাবে প্রকাশিত হয়েছে এবারে বইমেলায়। বই সংগ্রহে তাই জমাটি ভিড় চোখে পড়ার মতো।

Read More
Kushal

প্রয়াত পাখি বিশারদ কুশল মুখোপাধ্যায়

প্রয়াত হলেন পক্ষীবিদ কুশল মুখোপাধ্যায় (৬২)। দীর্ঘকাল ধরে পাখি-চর্চাকে জনপ্রিয় করে তোলা এবং পশ্চিমবঙ্গে পরিযায়ী পাখিদের সমীক্ষার কাজে নিরলসভাবে কাজ করেছেন তিনি। ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সালিম আলি সেন্টার ফর অর্নিথোলজি, পশ্চিমবঙ্গ জীববৈচিত্র পর্ষদ-সহ একাধিক সংস্থার সঙ্গে জুড়ে-জড়িয়ে ছিলেন কুশলবাবু।

Read More