দেউলিয়া কলম্বিয়ার প্রাচীন উড়ান সংস্থা অ্যাভিয়াঙ্কা
একের পর এক বিমান সংস্থা আর্থিক মন্দার কারণে বন্ধ হচ্ছে। সূত্রের খবর, সেই তালিকায় এবার ঢুকে পড়ল কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা। উল্লেখ্য, এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীন উড়ান সংস্থা।
একের পর এক বিমান সংস্থা আর্থিক মন্দার কারণে বন্ধ হচ্ছে। সূত্রের খবর, সেই তালিকায় এবার ঢুকে পড়ল কলম্বিয়ার অ্যাভিয়াঙ্কা। উল্লেখ্য, এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীন উড়ান সংস্থা।
মনমোহন স্থিতিশীল। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অবস্থা স্থিতিশীল বলে দিল্লির এইমস সূত্রে জানানো হয়েছে।
রাষ্ট্রপতিকে চিঠি। করোনা সঙ্কটের মধ্যেও একের পর এক প্রতিবাদী পড়ুয়া ও সমাজকর্মীকে গ্রেফতার করে জেলে বন্দি রাখা হচ্ছে, তার প্রতিবাদে রাষ্ট্রপতিকে চিঠি দিল সিপিএম ও সিপিআই-সহ ৮টি দল।
ট্রেনের সূচি বদল। রেল সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক নিয়ে ট্রেন খড়গপুরে আসছে। ভেলোর থেকে ওই ট্রেনটি বেলা ২টা নাগাদ ছাড়বে বলে জানা গিয়েছে।
মাদ্রাসাকে আর্জি। ইমাম-মুয়াজ্জিনেরা ভিনরাজ্য থেকে ফিরিয়ে আনা শ্রমিকদের সাবধানে, বিধি-মাফিক পারস্পরিক দূরত্ব বজায় রেখে আশ্রয় দেওয়ার জন্য আবেদন জানালেন।
মমতার গান। পুলিশকে ধন্যবাদ জানিয়ে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোভিড-১৯ আবহে পুলিশ বিভিন্নভাবে মানুষের পাশে রয়েছে।
ফের সচল হাওড়া। রেল সূত্রের খবর, তামিলনাড়ুর ভেলোর থেকে আটকে পড়াদের নিয়ে হাওড়ায় এসে পৌঁছনোর কথা বিশেষ ট্রেনের। আবার একটি ট্রেনের হাওড়া থেকে নয়াদিল্লি যাওয়ার কথা।
একাদশ শ্রেণির সমস্ত পড়ুয়াকে দ্বাদশ শ্রেণিতে তুলে দেওয়া হবে।
রেস্তোঁরা কালচারে পরিবর্তন ঘটবে বলে মনে করা হচ্ছে।
দেশজুড়ে শোরুম খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে তানিশক।