Month: March 2020
ক্রিকেট থেকে করোনা লড়াইয়ে যোগীন্দর শর্মা
যোগীন্দর শর্মা এখন আর ক্রিকেট ময়দানে নেই। এখন তিনি অন্য লড়াইয়ের ময়দানে। হরিয়ানা পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছেন যোগীন্দর। ভারতে করোনাজনিত পরিস্থিতিতে ভিন্ন লড়াইয়ের আসরে তিনি। লকডাউন জারি হওয়ার পর আপতকালীন পরিস্থিতিতে লড়ছেনও।
করোনায় ত্রাণ দীপা কর্মকারের
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করলেন দীপা কর্মকার। আগরতলার এই জিমন্যাস্ট ত্রিপুরার ত্রাণ তহবিলে ৩০ হাজার টাকা সাহায্য করলেন।
ব্যাঙ্ক সংযুক্তিকরণ এপ্রিলেই
আগামী এপ্রিল মাসের ১তারিখ থেকে মোট ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলে হচ্ছে ৪টি।এ খবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানিয়েছে।
করোনার আবহে নতুন নির্দেশিকা এআইসিটিই-র
করোনার জেরে এবার ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ইন্টার্নশিপের উপর নিষেধাজ্ঞা জারি। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর নতুন নির্দেশিকা।
করোনার জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পিছিয়ে গেল
করোনার জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট পিছিয়ে দিল আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। নির্দেশনামায় জানানো হয়েছে, মে মাসের শেষ সপ্তাহে সর্বভারতীয় নিট হওয়ার সম্ভাবনা। তবে পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।
করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মালা রায়
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আপাতত ১৮। মৃত্যু হয়েছে ১ জনের।
লকডাউনে বিদ্যুতের চাহিদা ৫ মাসের মধ্যে সবথেকে কম
লকডাউনে সারা দেশে বিদ্যুতের চাহিদা রেকর্ড পরিমাণে কমল। জানা গিয়েছে, ৩ সপ্তাহের লকডাঊনের প্রথমদিন সারা দেশে বিদ্যুতের ব্যবহার গত ৫ মাসের মধ্যে সবথেকে কম। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৩ সপ্তাহের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনায় উত্তরবঙ্গ মেডিক্যালে স্বাস্থ্য-টিম
করোনা মোকাবিলার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ৩৪ জন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের পাঠানো হল।
