করোনা নিয়ে আস্বস্ত করলেন প্রধানমন্ত্রী
সমগ্র দেশবাসী যখন কোরোনার আতঙ্কে জবুথবু হয়ে যাচ্ছে তখন প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার করোনা আটকাতে বহু প্রকল্পের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে।
সমগ্র দেশবাসী যখন কোরোনার আতঙ্কে জবুথবু হয়ে যাচ্ছে তখন প্রত্যেক রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার করোনা আটকাতে বহু প্রকল্পের চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে।
হাওয়া অফিসের সতর্কতার পরেই আজ সকাল থেকে কলকাতার আকাশ মাঝে মাঝেই ঘন কালো হয়ে এসেছে। দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টি হয়।
ব্যবহৃত পোশাক বা রোগীর বর্জ্য- গ্লাভস ছাড়া হাত দেওয়া যাবে না করোনা রোগীর কোনও জিনিসেই। রাজ্যের প্রায় ১ লক্ষ ডাক্তার-স্বাস্থ্যকর্মীর জন্য এমনই নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর।
বাংলা রঞ্জি ট্রফি ফাইনালে গেল। ইডেনে কর্ণাটককে ১৭৪ রানে হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ফাইনালে বাংলা।
রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা বাছাইয়ের পদ্ধতিতে আমূল বদল। নতুন পদ্ধতিতে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে শিক্ষক বাছাইয়ের পরীক্ষা হবে দু-পর্যায়ে। প্রিলিমিনারি টেস্ট (পিটি) এবং মেন।
স্কুলছুট বয়ঃসন্ধি কন্যাদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে সরকার। স্বাবলম্বী করে তোলার প্রয়াস নিছে রাজ্য। বয়স ১৫ থেকে ১৮বছরের মধ্যে। যাঁদের পড়ার প্রতি অনীহা রয়েছে তাঁদের জন্যে এই ব্যবস্থা।
২০০৩ সালে হকির বিশ্ব রেঙ্কিং চালু হওয়ার পর সেরা রেঙ্কিং ভারতীয় পুরুষ দলের। এই প্রথম ৪ নম্বরে ভারতীয় পুরুষরা।
বসন্তের সন্ধ্যায় অকাল কালবৈশাখী কলকাতায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, হুগলি, কলকাতা এবং দুই ২৪ পরগনাতেই বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়াদফতর। তবে এই পরিস্থিতি তৈরি হতে ৪৮ ঘন্টা সময় লাগবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়াদফতর।
রামকৃষ্ণ পরমহংসদেব, সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের নামে মানিকতলার ৩টি বস্তির নামকরণ হল। কলকাতা পুরসভার এই উদ্যোগ। প্রতিটি বস্তির প্রবেশপথেই বড় করে তোরণ এবং এই ৩ মনীষীর মূর্তি স্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে।
বারুইপুর সংশোধনাগারে গতকাল বন্দি সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। গতকাল সন্ধের পর ফের রাতে গোষ্ঠীকোন্দল বাধে। বন্দিদের মধ্যে বচসা একসময় হাতাহাতিতে পৌঁছে যায়। গন্ডগোল আটকাতে গিয়ে নিগৃহীত হন অতিরিক্ত জেলার শ্যামল চক্রবর্তী।