৬২ শতাংশ সংক্রমণ কমবে লকডাউনে: আইসিএমআর
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে, কিছুটা স্বস্তির পরিবেশ বাংলায়।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যা খবর তাতে দেখা যাচ্ছে, কিছুটা স্বস্তির পরিবেশ বাংলায়।
জটলা ভাঙতে লাঠি হাতে বিডিও। লকডাউনেও বেপরোয়া কিছু মানুষ। সব বুঝেও এখনও অবুঝের ভান করছেন অনেকেই। নিয়মের তোয়াক্কা করছেন না। অযথা জটলা বাড়ির বাইরে ও বাজারগুলিতে। এই পরিস্থিতিতে মানুষকে সবক শেখাতে রীতিমতো লাঠিচার্জ পুলিশের।
করোনা বিপর্যয় মোকাবিলায় বিশেষ কেন্দ্রীয় আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।
১৫ কিলোমিটার দূর থেকেই নিকাহ করে নজির গড়লেন হামিদ-মেহজাবিন।
হানা দিয়েছে করোনা। এবার প্রাণ বাঁচাতে আমেরিকা ছাড়ছেন চিনা পড়ুয়ারা। তবে প্লেনের টিকিটভাড়া পড়ছে ১৫ লাখ করে। অন্যদিকে মুখে না বললেও চিন সরকার চায় না, অন্য দেশে থাকা তাদের নাগরিকরা দেশে ফিরে আসুন। উল্লেখ্য, বেজিং এতদিন পর্যন্ত চিন ছেড়েছিল।
লকডাউনে কোথাও মাইক হাতে, আবার কোথাও লাঠি হাতে জমায়েত খালি করছে রাজ্যের পুলিশ প্রশাসন।
দর্শকহীন চিড়িয়াখানা। এখন শুধুই সেখানে পাখিদের কিচিরমিচির। ভিড়ে অভ্যস্ত চিড়িয়াখানার এখন এই হাল। লকডাউন সর্বত্র। চিড়িয়াখানার পশু-পক্ষীরা বুঝতে পারছে না ঠিক কি অবস্থা। করোনা সংক্রমণ এড়াতে গত সপ্তাহ থেকে প্রাথমিকভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত চিড়িয়াখানা বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল।
উত্তরপ্রদেশের দেবরিয়ায় একটি বাড়িতে জমায়েত করে চলছিল কুসংস্কার, ঝাড়ফুক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তলোয়ার হাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ওই মহিলা। রীতিমতো পুলিশকে ভয় দেখাতে শুরু করেন তিনি।
সোনারপুরে করোনা আতঙ্কের আবহের মধ্যেই পুলিশের গাড়িতে সন্তান প্রসব।