দুবাইয়ে ভারতীয় অ্যাথলিটদের ৬ পদক
দুবাইয়ে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্রঁ প্রি-তে লং জাম্পার সৌমেশ্বর রাও রামুদ্রি এবং জ্যাভলিন থ্রোয়ার মোহিত সোনা জয়ী হয়েছেন ব্যক্তিগত বিভাগে। সব মিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা ৬টি পদক জয়ী হলেন। দুটি এশীয় রেকর্ডও হল।
দুবাইয়ে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্রঁ প্রি-তে লং জাম্পার সৌমেশ্বর রাও রামুদ্রি এবং জ্যাভলিন থ্রোয়ার মোহিত সোনা জয়ী হয়েছেন ব্যক্তিগত বিভাগে। সব মিলিয়ে ভারতীয় অ্যাথলিটরা ৬টি পদক জয়ী হলেন। দুটি এশীয় রেকর্ডও হল।
বাংলাদেশের ভিসা। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পরই এবার ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসার দরজা উন্মুক্ত করল বাংলাদেশ সরকার। এক্ষেত্রে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে জোড়া করোনা টিকা থাকলেই ভিসার আবেদন করা যাবে।
ক্রিপ্টো সংশোধনী। ক্রিপ্টো-কারেন্সিকে মুদ্রার বদলে সম্পদ হিসেবে গণ্য করে কেন্দ্রীয় বাজেটে তার উপরে ৩০ শতাংশ হারে কর বসানোর ঘোষণা করা হয়েছিল।
এ বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষের অধিক। উল্লেখ করা যায়, ২ বছর পর আবার পরীক্ষার্থীর সংখ্যা লক্ষ অতিক্রম করল। ২০২০ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজারের কিছু বেশি। পরবর্তী বছরে ২০২১ সালে পরীক্ষার্থী বেড়ে হয় প্রায় ৯৩ হাজারের মতো।
আজকের দিনে ব্রিটিশ প্রযোজক ও চিত্র পরিচালক ডেভিড লিন জন্মগ্রহণ করেছিলেন। ১৯০৮ সালের ২৫ মার্চ তাঁর জন্ম। তাঁর পরিচালিত ছবিগুলির মধ্যে রয়েছে- ‘এ প্যাসেজ টু ইন্ডিয়া’। তাঁর পরিচালনায় বহু জনপ্রিয় সিনেমা রয়েছে।
১৮৯৮ সালের ২৫ মার্চের ঘটনা। আজকের দিনে স্বামী বিবেকানন্দ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা দিয়েছিলেন মিস মার্গারেট নোবেলকে। তাঁর নামকরণ করেছিলেন ‘নিবেদিতা’।
গ্রামীণ জীবনের পরিবর্তন এসেছে। বদলে গিয়েছে অনেক কিছুই। সাবেক আমলের মাটির দেয়াল কমে এসেছে। সেই খড়ের ছাউনির চালা-ঘর নেই। চড়ুই পাখি আর তাদের বাসা দেখতে পাওয়া যায় না। চেনা গ্রামটি অচেনা হয়ে গিয়েছে। ফসলের ক্ষেত ও সবুজ বন কমতে শুরু করেছে। বন-জঙ্গল পরিষ্কার হয়ে গড়ে উঠেছে ইটের দেওয়াল।
আবার ইতালিবিহীন বিশ্বকাপ হতে চলেছে। নর্থ ম্যাসিডোনিয়ার কাছে পরাজিত হল ইতালি। এই নিয়ে পরপর ২ বার ফুটবল বিশ্বকাপে নেই ইতালি দল ৷ নর্থ ম্যাসিডোনিয়ার বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হতেই বিদায় নিতে হল। ম্যাচের একমাত্র গোলটি হল শেষমুহর্তে ৷
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রামপুরহাটের বগটুই কাণ্ডের তদন্ত করার দায়িত্ব এবার সিবিআই-র হাতে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
গ্রীষ্মের দাবদাহ প্রখর। আবহাওয়া দফতর সূত্রে সর্বশেষ খবরে জানানো হয়েছে, সিকিম থেকে ছত্তিশগড় পর্যন্ত অক্ষরেখার অবস্থানে পরিবর্তন হয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বঙ্গে প্রবেশ করছে।