nandigram and politicks

কর্মসূচিতে উত্তপ্ত নন্দীগ্রাম

নন্দীগ্রাম দিবস পালন নিয়ে তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে। এই কর্মসূচিতে উত্তেজনাও তৈরি হয় । স্থানীয় সূত্রের খবর, গোকুলনগরে শহিদ বেদি থেকে খুলে দেওয়া হয়েছে মালা, এমনই অভিযোগ তৃণমূলের। শহিদ কর্মসূচিকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগে সামিল দুই রাজনৈতিক দল।

Read More
Jardan Boxing-1

বক্সিংয়ে ভারতের সোনার অভিযান

ছয় সোনা ভারতের। জর্ডনে চলতি এশীয় যুব ও জুনিয়র বক্সিংয়ে সোনার অভিযান ভারতের। ছয় বক্সার নিজেদের ইভেন্টে জয়ী সোনা হয়েছেন। এই তালিকায় রয়েছেন- বিনি, যক্ষিকা ও বিধি। ৫০ কেজি বিভাগের ফাইনালে বিনি পরাজিত করেছেন কাজাখস্তানের কারিনা টোকুবে-কে।

Read More
Jamuna River-1

যমুনার দূষণ রোধে পদক্ষেপ

যমুনার দূষণ রুখতে পদক্ষেপ। এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে যমুনায় নোংরা জল জমা বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার প্রধান জি অশোক কুমার এ বিষয়ে জানিয়েছেন, ১৮টি নিকাশি নালা চিহ্নিত করা হয়েছে, যার মধ্য দিয়ে নোংরা জল যমুনায় পড়ে।

Read More
Uttar Dinajpur-1

ডালখোলা বাইপাস চালু হচ্ছে

উত্তর দিনাজপুরের ডালখোলা বাইপাস চালু হতে চলেছে। আগামী ২১ মার্চ চালু হবে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের কর্তা-ব্যক্তিরা বাইপাস সড়ক পরিদর্শন করেছেন। ট্র্যাফিক ব্যবস্থা-সহ বাইপাসের বিভিন্ন জায়গা খতিয়ে দেখেছেন প্রশাসনিক কর্তারা।

Read More
Alom Ara-1

ভারতের প্রথম সবাক চলচ্চিত্র

১৯৩১ সালের ১৪ মার্চের ঘটনা। আজকের দিনে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’ মুক্তি পেয়েছিল। তৎকালীন বম্বে (বর্তমানে মুম্বাই) শহরের ‘ম্যাজেস্টিক’ সিনেমায় চলচ্চিত্র দেখানোর বন্দোবস্ত করা হয়। এই চলচ্চিত্রের পরিচালক আরদেশির ইরানি।

Read More
Albert Einstain-1

অ্যালবার্ট আইনস্টাইনের জন্ম দিবস

আজকের দিনে অ্যালবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৯ সালের ১৪ মার্চ তাঁর জন্ম। আধুনিক পদার্থবিদ্যার অন্যতম স্তম্ভ আপেক্ষিকতার তত্ত্ব তাঁরই নির্মাণ। ১৯২১ সালে তিনি নোবেল সম্মানে ভূষিত হয়েছিলেন।

Read More
new and election

আসানসোল-বালীগঞ্জ উপনির্বাচনের জোর তৎপরতা

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ৷ নির্বাচনের ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন,আসানসোল লোকসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা আর বালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।

Read More
holy and weather

বসন্তকালেও তাপমাত্রা

দোল উৎসব আগত। বসন্তে গরমের পর্ব শুরু হতে চলেছে। বেশ গরমের মধ্যেই রঙ খেলতে হবে,এমনই আবহাওয়া দফতরের পূর্বাভাস। ভোরে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। বসন্তকালেও তাপমাত্রা বাড়বে।

Read More
horoscope

আজকের রাশিফল

সোমবার ২৯ ফাল্গুন ১৪২৮; ই: ১৪ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): আজ, পিতা-মাতার কেউ অর্থ সাশ্রয়ের গুরুত্ব সম্পর্কে উপদেশ দিতে পারে। তাঁদের কথা শুনে চলতে পারলে, আগত সময়ে সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। প্রয়োজনে বন্ধুরা সাহায্যের জন্য এগিয়ে আসবে। কর্মক্ষেত্রে আজ কোনও ভালো খবর পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭ ♉/বৃষ (Taurus): স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু…

Read More
sunrise-1

সুপ্রভাত

আজঃ সোমবার ২৯ ফাল্গুন ১৪২৮; ই: ১৪ মার্চ ২০২২ পাই (π) দিবস জন্মদিনঃ আলবার্ট আইনস্টাইন তিথি: শুক্ল একাদশী, সকাল ১০:৪০ পর্যন্ত, পরে শুক্ল দ্বাদশী;পুষ্যা নক্ষত্র, রাত্রি ০৯:০৮ পর্যন্ত, পরে অশ্লেষা নক্ষত্র;জন্মরাশি: কর্কট। সূর্যোদয়: ০৫:৫০/ সূর্যাস্ত: ০৫:৪১(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৭:২০; রাত-০৭:২৫ভাটা:- দিন-১২:১০; রাত-১২:১৫ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডি. সে.।বাতাসে…

Read More