এশীয় যুব-জুনিয়র বক্সিংয়ে ভারতের ৩৯ পদক
ভারতীয় দল এশীয় যুব ও জুনিয়র বক্সিংয়ে ৩৯টি পদক নিয়ে অভিযান সমাপ্ত করল। যার মধ্যে রয়েছে- ১৫টি সোনা, ১০টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার শেষ দিনে ৪৮ কেজি ও ৬৩.৫ কেজি বিভাগে সোনা জয়ী হয়েছেন বিশ্বনাথ সুরেশ বংশজ।
ভারতীয় দল এশীয় যুব ও জুনিয়র বক্সিংয়ে ৩৯টি পদক নিয়ে অভিযান সমাপ্ত করল। যার মধ্যে রয়েছে- ১৫টি সোনা, ১০টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ। প্রতিযোগিতার শেষ দিনে ৪৮ কেজি ও ৬৩.৫ কেজি বিভাগে সোনা জয়ী হয়েছেন বিশ্বনাথ সুরেশ বংশজ।
ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে চলেছে। করোনা আবহে প্রায় দীর্ঘ ২ বছর বন্ধ ছিল। এই প্রক্রিয়া শুরু হতে চলেছে আবার নতুন করে। রেল সূত্রের খবর, স্বরাষ্ট্র দফতর ও বিদেশ মন্ত্রক এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় অনুমতি দিতে চলেছে।
দোলের দিন বিশ্বভারতীতে আয়োজন হবে না বসন্ত উৎসব। ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক সূত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে এ খবর জানানো হয়েছে। বিশ্বভারতী সূত্রে আরও জানানো হয়েছে, আগামী ১৮ মার্চ ২০২২ সালে বিশ্বভারতীর সামগ্রিক অবস্থার পরিস্থিতিতে কর্মী পরিষদের পক্ষ থেকে বসন্তোৎসব আয়োজন করা সম্ভব হচ্ছে না।
১৩ লক্ষ স্টুডেন্টস ক্রেডিট কার্ড মঞ্জুর। সূত্রের খবর, রাজ্য সরকার চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ লক্ষ ৭ হাজার ৭৬ জন পড়ুয়ার স্টুডেন্টস ক্রেডিট কার্ড মঞ্জুর করেছে। পাশাপাশি ৮,৭০৫ জনকে তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
করোনা আবহে বলবৎ রাখা নিয়ন্ত্রণ-বিধির মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য। নবান্ন সূত্রের খবর, চালু নিয়ন্ত্রণ-বিধি আপাতত আগামী ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি নৈশ নিয়ন্ত্রণ-বিধিও কার্যকর থাকবে।
আজকের দিনে রাজশেখর বসু জন্মগ্রহণ করেছিলেন। ১৮৮০ সালের ১৬ মার্চ তাঁর জন্ম। পরশুরাম ছদ্মনামে তিনি লিখতেন। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ‘গড্ডলিকা’, ‘কালিদাসের মেঘদূত’ ও ‘মহাভারত’ প্রভৃতি।
সিপিআইএম-র রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের প্রথমদিনে বার্তা দেওয়া হল- খোলনলচে না বদল করলে দলকে দাঁড় করানো যাবে না। এবার আলিমুদ্দিন স্ট্রিট সোশ্যাল মিডিয়াতে রাশ টানারও পরিকল্পনা নিতে চলেছে। এ বিষয়ে সিপিএম নেতৃত্বের একাংশ স্পষ্ট জানিয়েছে,এই মাধ্যম ব্যবহার করে শুধু নেতা বা নেত্রীর “ব্যক্তি প্রচার” করা যাবে না,এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে দলীয় প্রচারকেই।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল। তবে জয়ের জন্য দরকার ছিল ১৩৫ রান। এরপর ৪ উইকেটে ম্যাচ জয়ী হলেন ইংল্যান্ডের মেয়েরা ৷ ৩১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল ৷ অধিনায়ক হেথার নাইট ৫৩ রানে অপরাজিত ছিলেন।
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ তিন সপ্তাহ শীর্ষস্থানে ছিলেন। এরপর তা হারালেন রুশ তারকা দানিল মেদভেদেভ।সিঙ্গলসে শীর্ষস্থান ফিরে পেলেন নোভাক জকোভিচ। উল্লেখ করা যায়, ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ডে ফরাসি প্রতিযোগী মফিসের কাছে পরাজিত হন মেদভেদেভ। চতুর্থ রাউন্ডে বিশ্বের ২৮ নম্বর মফিস তিন সেটে পরাজিত করেন মেদভেদেভকে। ফলাফল ৪-৬, ৬-৩ ও ৬-১। ২০০৯ সালের পর এই…
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এরপর এই নিম্নচাপ ক্রমশ শক্তি বৃদ্ধি করে উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা ।