Pakisthan Super Ledge-1

পাকিস্তান সুপার লিগ চ্যাম্পিয়ন লাহোর কলন্দর্স

লাহোর কলন্দর্স পাকিস্তান সুপার লিগে চ্যাম্পিয়ন হল । ফাইনালে তারা ৪২ রানে পরাজিত করেছে মুলতান সুলতানস-কে। লাহোর কলন্দর্স ৫ উইকেটে ১৮০ রান তোলে। এরপর মুলতান ১৩৮ রানে সবাই আউট হয়ে যায়। ৩ উইকেট দখল করেছেন অধিনায়ক শাহিন শা আফ্রিদি।

Read More
Belarush Meeting

বেলারুশে শান্তি বৈঠক : সেনা প্রত্যাহারের দাবি

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহ আজ ছয় দিনে পড়ল। উত্তেজনার পারদ কমাতে বেলারুশে শান্তি বৈঠক। সূত্রের খবর, রাশিয়ার সামনে একাধিক দাবি করেছে ইউক্রেন।

Read More
Madhavi Puri Booch-1

সেবি-র শীর্ষ পদে মাধবী পুরী বুচ

সেবি-র শীর্ষে প্রথম মহিলা মাধবী পুরী বুচ। শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি-র চেয়ারপার্সন হতে চলেছেন তিনি। সূত্রের খবর, এই পদে প্রথম মহিলা। ইতিপূর্বে সেবি-র পর্ষদেও প্রথম পূর্ণ সময়ের মহিলা সদস্য ছিলেন। পাশাপাশি নিয়ন্ত্রকটির শীর্ষ পদে বেসরকারি ক্ষেত্র থেকে আসা প্রথম ব্যক্তিও মাধবী পুরী বুচ।

Read More
Nabanno-2

সার্বিক নিয়ন্ত্রণ-বিধি ১৫ মার্চ পর্যন্ত বহাল

চালু বিধিই বহাল থাকছে ১৫ মার্চ পর্যন্ত। রাজ্যে করোনা আবহে সার্বিক নিয়ন্ত্রণ-বিধির মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে।

Read More
Harry Belafonte-1

মার্কিন গায়ক হ্যারি বেলাফন্টের জন্ম দিবস

আজকের দিনে মার্কিন গায়ক হ্যারি বেলাফন্টে জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৭ সালের ১ মার্চ তাঁর জন্ম। তাঁর গানগুলির মধ্যে রয়েছে- ‘দ্য ব্যানানা বোট সং’ ও ‘জামাইকা ফেয়ারওয়েল’ অত্যন্ত জনপ্রিয়।

Read More
Dimitri Mendeleyev-1

সর্বপ্রথম পর্যায় সারণি তৈরি

১৮৬৯ সালের ১ মার্চের ঘটনা। আজকের দিনে দিমিত্রি মেন্ডেলিভ সমস্ত মৌলিক পদার্থসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বিশ্লেষণ করে সর্বপ্রথম সার্থক পর্যায় সারণি তৈরি করেছিলেন এবং তা প্রকাশ করেছিলেন।

Read More
shib and puja aradhana

মহা শিবরাত্রির পুজো বিধি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ মহা শিবরাত্রি ৷ পুজোর প্রস্তুতিও চলেছে ৷ রাজ্যের বিভিন্ন মন্দিরে চলবে ব্রত পালন ৷ পুরোহিত -পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, শিবমন্ত্র পাঠ ও শিববন্দনা করলে মহাদেবের আশির্বাদ নেমে আসবে পুণ্যার্থীদের ওপর ৷ শিব বন্দনার মন্ত্র হল- “ওম নমঃ শম্ভবায়চ ময়োভবায়চ নমঃ শঙ্করায়চ ময়স্করায়চ নমঃ শিবায়চ শিবতরায়চ ” ৷

Read More
book fair and 2022

সেন্ট্রাল পার্ক হোক বইমেলা প্রাঙ্গণ: মুখ্যমন্ত্রী

গতকাল সল্টলেক সেন্ট্রাল পার্কে ৪৫তম কলকাতা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহ সরিয়ে তিলোত্তমা কলকাতা ফের চেনা ছন্দে। কলকাতা বইমেলা স্বমহিমায়। এক বছর বন্ধ থাকার পর আবারও বইমেলার উন্মাদনা।

Read More
weather and river

গরমের অস্বস্তি

মার্চের শুরুতেই গরমের অস্বস্তি বেড়েছে। চড়ছে পারদ। বেলা বাড়লেই রোদের তাপ ও গরমের আবহাওয়া। বসন্তের রেশ উধাও হচ্ছে বাংলা থেকে । রোদের তেজ বেড়ে গিয়েছে। অস্বস্তি ও হালকা ঘাম হচ্ছে । ভোরের দিকে হালকা ঠাণ্ডা।

Read More
Sunrise-2

সুপ্রভাত

আজঃ মঙ্গলবার ১৬ ফাল্গুন ১৪২৮; ই: ০১ মার্চ ২০২২ মহা শিবরাত্রি শবেমিরাজ শ্রী শ্রী বামাক্ষ্যাপার পূণ্য জন্মতিথি তিথি: কৃষ্ণ চতুর্দশী;ধনিষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: মকর, বিকাল ০৪:১৪ পর্যন্ত, পরে কুম্ভরাশি। সূর্যোদয়: ০৬:০২/ সূর্যাস্ত: ০৫:৩৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৮:৫৬; রাত-০৯:০১ভাটা:- দিন-০১:৪৬; রাত-০১:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডি. সে./সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা: ৫৪%বায়ু প্রবাহের সর্বাধিক…

Read More