আইএফএ-র সম্মান কণিকা-কুন্তলাকে
আট মহিলাকে অনন্য সম্মান দিল আইএফএ। আন্তর্জাতিক নারী দিবসে এই সম্মান প্রদান করা হল।
আট মহিলাকে অনন্য সম্মান দিল আইএফএ। আন্তর্জাতিক নারী দিবসে এই সম্মান প্রদান করা হল।
সফল চন্দ্রযান-২। এরপর চলতি বছরের আগস্ট মাসেই রওনা হবে চন্দ্রযান-৩। ইসরো সূত্রের খবর, চন্দ্রযান-২ এখনও সক্রিয়। ইসরো সূত্রে আরও জানানো হয়েছে, চাঁদের সবচেয়ে বাইরের পৃষ্ঠতলে আর্গন গ্যাসের অস্তিত্ব ধরা পড়েছে চন্দ্রযান-২-এর চোখে।
‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল’ করতে চলেছে রাজ্য সরকার। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে এই প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, আগামী ১১, ১২ ও ১৩ মার্চ এই ৩ দিন ধরে ঐতিহাসিক শহর মুর্শিদাবাদে এই উৎসব চলবে।
ন্তর্জাতিক উড়ান চলাচল স্বাভাবিক করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ২৭ মার্চই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক উড়ান। বিমান মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আগামী ২৭ মার্চ থেকেই আগের মতো আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু হবে।
১৯৫৯ সালের ৯ মার্চের ঘটনা। আজকের দিনে প্রথম বার্বি ডল আত্মপ্রকাশ করেছিল। নিউ ইয়র্কের ‘আমেরিকান ইন্টারন্যাশনাল টয় ফেয়ার’-এ। এই দিনটিকে বার্বির জন্মদিন হিসাবেও মানা হয়ে থাকে।
আজকের দিনে ইউরি গ্যাগারিন জন্মগ্রহণ করেছিলেন। সোভিয়েত ইউনিয়নে তাঁর জন্ম হয়েছিল। ১৯৩৪ সালের ৯ মার্চ তিনি জন্মেছিলেন। তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশে গিয়েছিলেন ও পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেছিলেন।
বসন্ত দুয়ারে । প্রকৃতি সেজে উঠেছে। বসন্ত মানেই রংয়ের উৎসব। প্রকৃতির সঙ্গে রাঙিয়ে নেওয়ার দিন। করোনা আবহে দোল বা রঙ খেলা থেকে সরে ছিলেন অনেকেই । এবার পরিস্থিতির অনেকটা বদল ঘটেছে। দোল-উৎসব জমে উঠবে বলে মনে করা হচ্ছে ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি চলেছে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও বন্ধ রাখা হবে ইন্টারনেট পরিষেবা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে,বেশ কিছু স্পর্শকাতর স্কুলগুলিতে ভিডিওগ্রাফি করা হবে।
মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে । বসন্তের আবহাওয়া বিরাজ করছে বঙ্গে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। বেলা বাড়লে বেড়ে যাবে উষ্ণতার পারদ।
বুধবার ২৪ ফাল্গুন ১৪২৮; ই: ০৯ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): কোনও আশা পূরণের সম্ভাবনা। বাড়ির চারপাশের ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর ব্যয় করতে হতে পারে যা মানসিকভাবে চাপ সৃষ্টি করবে। আজ একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করার সময়, কেউ সমস্যা নিয়ে আসলেও- তা উপেক্ষা করে চলা প্রয়োজন। নিজের মনকে অশান্ত হতে দেওয়া ঠিক হবে…