জয়প্রকাশের ফুল বদল
নজরুল মঞ্চের অনুষ্ঠানে তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। দলে যোগদান করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন তিনি। তৃণমূল সুপ্রিমোর উপস্থিতিতেই দলে যোগদান করলেন।
নজরুল মঞ্চের অনুষ্ঠানে তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। দলে যোগদান করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানালেন তিনি। তৃণমূল সুপ্রিমোর উপস্থিতিতেই দলে যোগদান করলেন।
রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে দলের রাজ্য কমিটি ঘোষণা করা হল। আবারও মহাসচিব হলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন সুব্রত বক্সি।
শেষ চারে ভারতের বিশ্বনাথ ও রামন। জর্ডনে চলতি এশীয় যুব ও জুনিয়র বক্সিং প্রতিযোগিতার শেষ চারে পৌঁছে গেলেন ভারতের বিশ্বনাথ সুরেশ ও রামন। ৪৮ কেজি বিভাগে বিশ্বনাথ ৪-১ ফলাফলে পরাজিত করলেন তাজিকিস্তানের মেরোজ জোইদভকে।
পরীক্ষাসূচি বদল উচ্চ মাধ্যমিকে। জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার সঙ্গে সময়-সংঘাত এড়ানোর জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৪ দিনের সূচি পরিবর্তন করা হল। এ বিষয়ে জানানো হয়েছে, পূর্বের সূচি অনুযায়ী আগামী ২ এপ্রিল শুরু হয়ে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার কথা ছিল আগামী ২০ এপ্রিল।
বেনাপোলে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের আন্দোলনের জেরে পেট্রাপোল-বেনাপোল বন্দরে বাণিজ্যের কাজ ব্যাহত হয়। ট্রাক চলাচল করেনি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
২০১৪ সালের ৮ মার্চের সেই ঘটনা। আজকের দিনে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চিনের বেইজিংয়ে যাওয়ার পথে আকাশ থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল।
আজকের দিনে রেডিও কেমিস্ট্রির জনক জার্মান রসায়নবিদ অটো হান জন্মগ্রহণ করেছিলেন। ১৮৭৯ সালের ৮ মার্চ তাঁর জন্ম। তিনি ১৯৪৪ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কারে সম্মানিত হন তিনি।
রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটল। অনুমোদন দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মুখ্যমন্ত্রী অর্থ মন্ত্রক ছেড়ে দিলেন। অর্থ দপ্তরের পূর্ণমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি পুর নগর উন্নয়ন দফতরের মন্ত্রী হয়েছেন ফিরহাদ হাকিম।
আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষ্যে রাজ্য সরকার মহিলাদের উন্নয়নে যে সব প্রকল্প গ্রহণ করেছে তা এবার প্রদর্শন করা হবে। সরকারিভাবে জানা গিয়েছে, রাজ্যব্যাপী এই সব প্রকল্পের সুবিধা, প্রকল্পের ভূমিকা ও উদ্দেশ্যগুলি প্রচার করা হবে।
মঙ্গলবার ২৩ ফাল্গুন ১৪২৮; ই: ০৮ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়। হাঁটার সময় তাঁদের আরো সতর্ক থাকা উচিত। বিদেসে ব্যবসারত ব্যক্তিরা আজ আর্থিকভাবে লাভবান হতে পারে। পরিবারে নতুন কারোর আগমন, উৎসব এবং অনুষ্ঠানের মূহুর্ত বয়ে আনবে। উৎসাহময় দিন, যেহেতু ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা:…