সুইস ওপেন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু
সুইস ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু। ফাইনালে লড়াই করে হারতে হল প্রণয়কে। মরসুমে দ্বিতীয় খেতাব জয়ী হলেন পি ভি সিন্ধু। সুইস ওপেন ব্যাডমিন্টন ফাইনালে তিনি স্ট্রেট গেমে পরাজিত করলেন তাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান ওংবামরুংফানকে।
সুইস ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু। ফাইনালে লড়াই করে হারতে হল প্রণয়কে। মরসুমে দ্বিতীয় খেতাব জয়ী হলেন পি ভি সিন্ধু। সুইস ওপেন ব্যাডমিন্টন ফাইনালে তিনি স্ট্রেট গেমে পরাজিত করলেন তাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান ওংবামরুংফানকে।
অভিন্ন পোর্টাল। কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের খোঁজ-খবর পাওয়ার জন্য একটি অভিন্ন পোর্টাল তৈরি করতে চলেছে। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১৫টি ঋণ নির্ভর প্রকল্প নিয়ে পোর্টালটি চালু করার বিষয়ে ভাবনা-চিন্তা চলছে।
চালু গন্ডার সুমারি। কাজিরাঙায় গন্ডার সুমারি চলছে। শুরু হয়েছে এই সুমারি। ২৮ মার্চ পর্যন্ত এই গন্ডার সুমারির দিন নির্দিষ্ট করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, গন্ডার গণনার জন্য এই ৩ দিন জাতীয় উদ্যানে হাতি সাফারি বন্ধ রাখা হয়েছে।
আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা পিটার উস্তিনভ প্রয়াত হয়েছিলেন। সুইৎজারল্যান্ডে তিনি প্রয়াত হয়েছিলেন। ২০০৪ সালের ২৮ মার্চ তাঁর প্রয়াণ হয়। ২ বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ছাড়াও তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।
আজকের দিনে ম্যাক্সিম গোর্কি জন্মগ্রহণ করেছিলেন। ১৮৬৮ সালের ২৮ মার্চ তাঁর জন্ম। তাঁর আসল নাম অ্যালেক্সেই ম্যাক্সিমোভিচ পেশকভ। তাঁর বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে- ‘লোয়ার ডেপথস’ ও ‘দ্য মাদার’ প্রভৃতি।
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারল না ভারত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হল ভারতের মহিলা ব্রিগেড। ৩ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা ৷ ২৭৫ রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে জয়ের রান তুলে নেয় সাউথ আফ্রিকা ৷ বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জিতে যায় দক্ষিণ আফ্রিকা ৷
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবির ভিত্তিতে বাম শ্রমিক সংগঠনের ডাকা দু’দিনের সাধারণ ধর্মঘটের প্রথম দিনে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ল রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বাম কর্মী-সমর্থকদের প্রতিবাদ কর্মসূচি লক্ষ্য করা গেল। বেশ কিছু জায়গাতে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল।
কালবৈশাখীর কোনও খবর এখনও অবধি নেই ৷ ঝড়-বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে। তবে গুমোট আবহাওয়া রয়ে গিয়েছে ৷ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন,প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে বঙ্গে।
সোমবার ১৩ চৈত্র ১৪২৮; ই: ২৮ মার্চ ২০২২ ♈/মেষ (Aries): কারও কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আজ যে কোনও পরিস্থিতিতে তা পরিশোধ করতে হতে পারে, ফলে অর্থনৈতিক পরিস্থিতি আরও দুর্বল হওয়ার আশঙ্কা। প্রেমের ক্ষেত্র ভালো যাবে। কর্মক্ষেত্রে ভাল বোধ হওয়ার সম্ভাবনা। আজ, সহকর্মীরা কাজের প্রশংসা করবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারে। শুভ সংখ্যা: ৯…
আজঃ সোমবার ১৩ চৈত্র ১৪২৮; ই: ২৮ মার্চ ২০২২ শ্রী শ্রী কমলাদেবীর আবির্ভাব জন্মদিনঃ ম্যাক্সিম গোর্কি তিথি: কৃষ্ণ একাদশী, বিকাল ০৪:১৬ পর্যন্ত, পরে কৃষ্ণ দ্বাদশী;শ্রবণা নক্ষত্র, দুপুর ১২:৩৮ পর্যন্ত, পরে ধনিষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: ০৫:৩৭/ সূর্যাস্ত: ০৫:৪৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৬:৩২; রাত-০৬:৩৭ভাটা:- দিন-১১:২২; রাত-১১:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭…