নবান্নে বাম নেতৃত্ব
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বাম নেতৃত্ব।
আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বাম নেতৃত্ব।
খনি আইনে বদল কেন্দ্রের। এবার খনি ও খনিজ আইনে (মাইন অ্যান্ড মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট) বদল কেন্দ্রীয় সরকারের। জানা গিয়েছে, বন্যার পর চাষের জমি থেকে বালি-পলি তোলার জন্য আর পরিবেশ দপ্তরের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন হবে না ।
আফগান বাহিনী গত মাসে কাবুলের গুরুদ্বারে হামলার ঘটনায় এক পাক আইসিসি জঙ্গিকে গ্রেপ্তার করেছে বলে খবর। আফগানিস্তানের গোয়েন্দা সূত্রে জানানো হয়েছে, আইএসআইয়ের সঙ্গে যোগ থাকা ওই জঙ্গির নাম আবদুল্লা ওরাকজাই ওরফে আসলাম ফারুকি।
ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন প্রৌঢ়া। স্থানীয় সূত্রের খবর, বহুতল থেকে ঝাঁপ আত্মঘাতী হলেন ওই প্রৌঢ়া। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে ঘটনাটি ঘটেছে শেক্সপিয়র সরণী থানার ময়রা স্ট্রিটে। মৃত ওই ব্যক্তির নাম ঋতু কাশ্যপ (৫৬)। একটি বহুতলের ১৫ তলায় থাকতেন তিনি।
রাজ্য শিশু কমিশন শিশুদের জীবনদায়ী ইনসুলিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্য শিশু কমিশন এই কাজ করবে বলে জানা গিয়েছে।
একটি মুদির দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় নেতাজিনগরে একটি মুদির দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
রাজ্যে বিপর্যস্ত পরিস্থিতি। তার মধ্যেই একটি বাড়ি থেকে চুরি হয়ে গেল সোনার গয়না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৌবাজার থানা এলাকায় ঘটনাটিতে ঘটেছে।
পুলিশের ত্রাণ বিতরণ। কলকাতা ট্র্যাফিক পুলিশ শহরের গরিব বস্তিবাসী ও ফুটপাতবাসীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিল। সূত্রের খবর, যাদবপুর ট্র্যাফিক গার্ডের ওসি দেবাশিস দাস-সহ অন্য সার্জেন্টরা কলাবাগান বস্তি ও ঝোড়ো বস্তির প্রায় ২০০ বাসিন্দার হাতে চাল, সর্ষের তেল, ছোলা ও মশলার প্যাকেট তুলে দিয়েছে।
পর্যটক ফেরাতে উদ্যোগ। সূত্রের খবর, নেপালে আটকে থাকা ৭৮০ জন বিদেশি পর্যটকদের ফেরাতে উদ্যোগী হল বিভিন্ন দেশ।