UP

উত্তরপ্রদেশে মিললো সোনার খনি

বড়ো সাফল্য। উত্তরপ্রদেশে মিললো সোনার খনি। উত্তরপ্রদেশের সোনভদ্রে দুটি সোনার খনির খোঁজ বের করলো জিএসআই। দুটি খনিতেই বিপুল পরিমাণ আকরিক সোনা মজুত আছে। চার দশক ধরে খোঁজ চালানোর পর এই সাফল্য পাওয়া গেলো।

Read More
Mousam Bhawan-1

ঘূর্ণাবর্তের প্রভাবে সোম থেকে বুধবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

আবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামীকাল রবিবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। আগামী সোমবার আকাশে মেঘ ঢুকতে শুরু করবে। সোমবার থেকে বুধবারের মধ্যে হাল্কা অথবা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাংলায়। বৃষ্টির সময় বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির পর সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে।

Read More
Industrial City

শিল্প-শহরে দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের

রাজ্য প্রশাসন শহরবাসীকে বাঁচাতে নড়েচড়ে বসছে। দূষণের গ্রাস মুক্ত করতে কলকাতা এবং তৎসংলগ্ন শহরাঞ্চলে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নেমেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। জানা গিয়েছে, রাজ্যের ৫টি শিল্পশহর- হাওড়া, হলদিয়া, ব্যান্ডেল, আসানসোল ও দুর্গাপুরে দূষণ পরিমাপে এবার সমীক্ষা হতে চলেছে।

Read More
Rhynoceros

জলদাপাড়ায় একের পর এক গন্ডারের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য

গত ২৪ ঘণ্টায় পরপর ২টি গন্ডারের মৃত্যুতে দিশেহারা বনদফতর। দুটি গন্ডারের মৃত্যু হয়েছে ও ১টি গণ্ডার অসুস্থ হয়েছে ।

Read More
Mousam Bhawan

এবার তীব্র গরমের আশঙ্কা করছে মৌসম ভবন

আসন্ন গ্রীষ্মকাল। দেশের বিস্তীর্ণ এলাকায় প্রবল গরমের আশঙ্কা করা হচ্ছে এবার। মৌসম ভবন সূত্রের পূর্বাভাস- মধ্য, পশ্চিম ও দক্ষিণ ভারতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি থাকার সম্ভাবনা। পাশাপাশি দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে এপ্রিলের গড় তাপমাত্রা ১-১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে।

Read More
5 sun in mongolia

করোনার পর এবার চীনের আকাশে পাঁচ সূর্য

ভোরে ঘুম থেকে উঠে সূর্য দেখা অনেকেরই অভ্যাস। তা বলে একসাথে পাঁচ-পাঁচটি সূর্যের দেখা পাওয়া একপ্রকার বিরল দৃশ্য। এই আজব দৃশ্যই দেখা যায় চিনের মঙ্গোলিয়ায়। মুহূর্তের মধ্যে মহাজাগতিক এই অপূর্ব সৌন্দর্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Read More
bulbul

সঠিক কাগজ না থাকার কারনে পাচ্ছে না ক্ষতিপূরণ, আইনি জটিলতার বিপাকে ৫ লক্ষ কৃষক

বুলবুল ঝড়ের কারণে বিপর্যস্ত ৫ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ না দেওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সঠিক কাগজপত্র না থাকায় ক্ষেত মজুরকে ক্ষতিপূরণের টাকা দিতে পারছে না রাজ্য সরকার।

Read More
Organic Food Festival

জৈব চাষে উৎসাহ দিতে দিল্লির নেহরু স্টেডিয়ামে অর্গানিক ফুড ফেস্টিভ্যাল

সিকিম মডেলে জৈব খাদ্যশস্যের ওপর বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। সব রাজ্যকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য চিঠিও দিয়েছে কেন্দ্রীয় সরকার। জৈব খাদ্যশস্যের গুণাগুণ বোঝানোর পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতার প্রচারে আগামী ২১-২৩ ফেব্রুয়ারি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অর্গানিক ফুড ফেস্টিভ্যালের আয়োজন করছে কেন্দ্রীয় সরকার।

Read More