বিশ্বের প্রবীণতম মানুষ
বিশ্বের প্রবীণতম মানুষ মারা গেলেন। জাপানের এই মানুষটির বয়স হয়েছিল ১১২ বছর। নাম চিতেৎসু ওয়াতানাবে।
বিশ্বের প্রবীণতম মানুষ মারা গেলেন। জাপানের এই মানুষটির বয়স হয়েছিল ১১২ বছর। নাম চিতেৎসু ওয়াতানাবে।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবার ভারত-বাংলাদেশ মোটর রেলি। অটোমোবাইল অ্যাসোসিয়েশনস অফ ইস্টার্ন ইন্ডিয়া (এএইআই) এই উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, এই উদ্যোগে সামিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন- ঢাকা ক্লাব।
করোনা ভাইরাস এবার শরীর ছেড়ে পকেটে। ভয়াবহ আকার নিয়ে করোনা আতঙ্ক ঝাঁপিয়ে পড়লো শেয়ার বাজারে। বাজার খোলার ক্ষনিকের মধ্যেই হুড়মুড়িয়ে পড়তে লাগলো সেনসেক্স এবং নিফটি সূচক। এক ঝটকায় সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট। সাথে সাথে নিফটিও ৩০০ পয়েন্টের বেশি নেমে যায়।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর ফুলবাগান স্টেশন প্রায় ২ ঘন্টা পরিদর্শন করলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশী। মেট্রো সূত্রের খবর, ওই স্টেশনের কাজ প্রায় ৯৫ শতাংশ হয়ে গিয়েছে। প্ল্যাটফর্ম স্ক্রিনডোর থেকে ট্র্যাকের নিচে বৈদ্যুতিক কেবল নিয়ে যাওয়ার ব্যবস্থা-সহ বিশদে খুঁটিয়ে দেখেছেন জিএম।
অভিনেতা তাপস পালের মৃত্যুর ৭ দিন অতিক্রান্ত।ভোরবেলা এসেছিল নায়ক তাপস পালের মৃত্যুর খবর। ফুলে ঢাকা সাহেব ছবির নায়কের মৃতদেহ শায়িত ছিল নন্দনে।
সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে শিক্ষিত এবং স্ব-নির্ভর মহিলাদের জন্য অনেক প্রকল্প চালু। সরকারি উদ্যোগে শহরতলি ও গ্রামাঞ্চলের মহিলাদের জন্য অনেক স্ব-নির্ভর প্রকল্পও আনা হয়েছে। এবার সুশ্রুত আই ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার বিশেষ করে গ্রামাঞ্চলের মহিলাদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির পরিকল্পনা নিয়েছে।
পরিবারের সঙ্গে খারাপ সম্পর্ক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জীবন খুব সুখকর হয় না বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে বিশেষজ্ঞদের বক্তব্য, মাথায় রাখা উচিত সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পরিবার।
গ্রামীণ সড়ক যোজনায় সন্তোষজনক ফলাফল করার জন্য পশ্চিমবঙ্গ ৫৭ কোটি ৭০ লক্ষ টাকা ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা পাচ্ছে বলে খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানা যায়। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রের খবর, ২০১৮-১৯ সালে গ্রামীণ সড়ক তৈরির ক্ষেত্রে রাজ্যের ভূমিকার জন্য এই ইনসেন্টিভ দেওয়া হয়েছে।
হকার আন্দোলনের ৫০ বছর। আবার কলকাতার পথে হকার উচ্ছেদে সরকারের অপারেশন সানশাইন অভিযানের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ। প্রতিবাদে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে শহরে।
রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে মুক্তি মিলল ২৭ জন বন্দির। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই বন্দিদের মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণভাবে মুক্তি দেওয়া হয়। যার মধ্যে রয়েছেন দুই মহিলাও। কারা দপ্তর সূত্রের খবর, এই নিয়ে গত ডিসেম্বর থেকে ১০১ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।