Category: Others
জাতীয় “লাইভলিহুড মিশন”-এর স্বীকৃতি পুরুলিয়ার মহিলা স্বনির্ভর সংঘকে
জাতীয় “লাইভলিহুড মিশন”-এর স্বীকৃতি পুরুলিয়ার মহিলা স্বনির্ভর সংঘকে
চোখে ধুলো দিয়ে লুঠ শক্তিগড়ে
সম্পূর্ণ নতুন কায়দায় চুরি। বর্ধমানের শক্তিগড়ের দুটি দোকানের ক্যাশ বাক্স থেকে অন্তত ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।
এবার তামাক জাত পণ্য সেবনে আইনি বয়স ১৮ থেকে ২১ বছর হচ্ছে
সিগারেটে সহ অন্যান্য তামাকজাত পণ্য আইনকে (কোটপা)আরও শক্তিশালী করতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার।
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনে অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক
: ছাত্রীর বয়স মাত্র ৯। তার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গোকুল নগরে।
কোনা এক্সপ্রেসওয়েতে খুলে গেল অ্যাম্বুল্যান্সের চাকা
রোগীকে হাসপাতালে নিয়ে যাবার পথে অ্যাম্বুল্যান্সের চাকা খুলে দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসওয়েতে। অ্যাম্বুল্যান্সের চাকা খুলে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই রোগী ও তাঁর আত্মীয়রা।
শীতের শেষে পরিবেশ উষ্ণ হতেই চোখে পড়ল সুন্দরবনের বাঘ
শীতের বিদায়। হালকা একটু রেশ রয়েছে গ্রামাঞ্চলে। পরিবেশ উষ্ণ হতেই দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরবনের বনি ক্যাম্পের কাছেই স্থানীয় মানুষ দেখলেন বাঘ বাবাজী-কে। বাঘের ছবি ক্যামেরাবন্দি করতে পেরে পর্যটকরাও খুশি। পর্যটকরা জলপথে বনি ক্যাম্পের উদ্দেশে যান বাঘ্র দর্শনে।
ক্রিকেট থেকে অবসর ঘোষণা প্রজ্ঞান ওঝার
আন্তর্জাতিক এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রজ্ঞান ওঝা। শচীন তেন্ডুলকর ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলেছিলেন। ওই বিদায়ী টেস্টে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এক বাঁহাতি স্পিনার। তিনি হলেন প্রজ্ঞান ওঝা।
এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে সাক্ষীর রুপো জয়
সাক্ষী মালিককে রুপো জয়ী হয়ে সন্তুষ্ট থাকতে হল। শেষরক্ষা করতে পারলেন না তিনি। এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ৬৫ কেজি বিভাগের ফাইনালে জাপানের নাওমি রুকির কাছে পরাজিত হলেন সাক্ষী।
বার্সিলোনা স্পেন মাস্টার্স ব্যাডমিন্টন থেকে বিদায় সাইনার
সাইনা নেহেওয়াল বার্সিলোনা স্পেন মাস্টার্স ব্যাডমিন্টন থেকে বিদায় নিলেন। তিনি থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের কাছে ২০-২২, ১৯-২১ ফলাফলে পরাজিত হলেন।
