শীর্ষ আদালতের রায়ে সকলকে বিনামূল্যে পরীক্ষা নয়
বিনামূল্যে পরীক্ষা নয় সবার, জানাল শীর্ষ আদালত।
বিনামূল্যে পরীক্ষা নয় সবার, জানাল শীর্ষ আদালত।
লকডাউনকে আরও কঠোরভাবে কার্যকর করতে শহরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের সংখ্যা বাড়াল পুলিশ। সূত্রের খবর, কড়াকড়ি পুলিশের। কলকাতায় বাড়ছে নাকা চেকিংয়ের সংখ্যাও। যে সব জায়গা থেকে বেশি অভিযোগ এসেছে, সেখানে আরও কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
লকডাউন পরিস্থিতি। মজুত করা খাদ্যসামগ্রীও শেষ। স্থানীয় সূত্রের খবর, পড়ুয়া-শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৯৬ জনকে নিয়ে বেকায়দায় একটি বেসরকারি ব্লাইন্ড স্কুল কর্তৃপক্ষ। জোকার মহাত্মা গান্ধি রোডে অবস্থিত এই বেসরকারি ব্লাইন্ড স্কুল কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন।
চেকার্সের বিশাল এস্টেটে বিশ্রামে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, এটি দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বাকিংহামশায়ারের চেকার্সে অবস্থিত। ১ হাজার একরের মনোরম এস্টেট।
ব্রিটিশ কৌতুকাভিনেতা টিম ব্রুক টেলর (৭৯) প্রয়াত হলেন। তাঁর স্ত্রী ও ২ সন্তান বর্তমান। সূত্রের খবর, গ্রেমি গার্ডেন ও বিল ওডির সঙ্গে তিনি তৈরি করেন দ্য গুডিস।
বিপর্যস্ত পরিস্থিতিতে ভারতকে সাহায্য করতে প্রস্তুত রঘুরাম রাজন। এমনই ইঙ্গিত দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর। প্রসঙ্গত, দেশজুড়ে লকডাউন ঘোষণা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষিত হয়।
গ্রাম্য অর্থনীতিকে চাঙ্গা করতে “ফুড ফর ওয়ার্ক” প্রকল্প। সূত্রের খবর, বরাদ্দ হয় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। বিলি করা সম্ভব হয় ২৮ হাজার কোটি টাকা।
কাশ্মীর প্রসঙ্গে নিয়ে পাকিস্তান ফের রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ হল
মিসিসিপিতে তাণ্ডব ঘূর্ণিঝড়ের। ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ মিসিসিপিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, উত্তর লুইসিয়ানায় ৩০০টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।