অভিনেতা অ্যাল প্যাচিনোর জন্ম দিবস
আজকের দিনে মার্কিন অভিনেতা অ্যাল প্যাচিনো জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪০ সালের ২৫ এপ্রিল তাঁর জন্ম। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম হল- ‘গডফাদার’, ‘স্কারফেস’ ও ‘সেন্ট অফ আ উওম্যান’ প্রভৃতি।
আজকের দিনে মার্কিন অভিনেতা অ্যাল প্যাচিনো জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪০ সালের ২৫ এপ্রিল তাঁর জন্ম। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম হল- ‘গডফাদার’, ‘স্কারফেস’ ও ‘সেন্ট অফ আ উওম্যান’ প্রভৃতি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার দাপট বেড়েই চলেছে। রোদ আর তীব্র দাবদাহের পরিস্থিতি। মানুষকে সুরক্ষিত রাখতে আলিপুর আবহাওয়া দফতর বিশেষ সতর্কতা জারি করেছে। কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপমাত্রার পারদ রীতিমতো চরমে ৷
গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনের ফল প্রকাশ হল। অসমের গুয়াহাটিতে গেরুয়া ঝড় দেখা গেল। ৬০ আসন বিশিষ্ট গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে কার্যত বিনা লড়াইয়ে ৫, ৬ ও ২২ নম্বর ওয়াৰ্ডে জয়ী হয় বিজেপি।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়েছে। আবার শিলা বৃষ্টিও হয়। তবে দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল মানুষ ।রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম,পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায় তীব্র তাপপ্রবাহের পরিবেশ। কলকাতা সহ তৎসংলগ্ন জেলায় তাপমাত্রার পারদ বেড়েছে।
২০১৫ সালের ২৫ এপ্রিলের ঘটনা। ভয়াবহ ভূমিকম্প হয় নেপালের কাঠমান্ডুতে।
আজঃ সোমবার ১১ বৈশাখ ১৪২৯; ই: ২৫ এপ্রিল ২০২২ জন্মদিনঃ বিজ্ঞানী শ্রীকুমার বন্দোপাধ্যায় তিরোধান দিবসঃ উজ্জ্বলা মজুমদার তিথি: কৃষ্ণ নবমী, সকাল ০৫:২৫পর্যন্ত, পরে কৃষ্ণ দশমী;ধনিষ্ঠা নক্ষত্র, রাত্রি ০৭:২৯ পর্যন্ত, পরে শতভিষা নক্ষত্র;জন্মরাশি: মকর, সকাল ০৮:০২ পর্যন্ত, পরে কুম্ভরাশি। সূর্যোদয়: ০৫:১২/ সূর্যাস্ত: ০৫:৫৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৪:৫৬; রাত-০৫:০১ভাটা:- দিন-০৯:৪৬; রাত-০৯:৫১ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৭…
আজঃ রবিবার ১০ বৈশাখ ১৪২৯; ই: ২৪ এপ্রিল ২০২২ তিরোধান দিবসঃ যামিনী রায় তিথি: কৃষ্ণ অষ্টমী, সকাল ০৭:২৭পর্যন্ত, পরে কৃষ্ণ নবমী;শ্রবণা নক্ষত্র, রাত্রি ০৮:৩৬ পর্যন্ত, পরে ধনিষ্ঠা নক্ষত্র;জন্মরাশি: মকর। সূর্যোদয়: ০৫:১৩/ সূর্যাস্ত: ০৫:৫৬(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০৪:০৮; রাত-০৪:১৩ভাটা:- দিন-০৮:৫৮; রাত-০৯:০৩ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে আপেক্ষিক আর্দ্রতা:…
আইপিএলে ১৫ রানে জয়ী হল রাজস্থান রয়্যালস। এই ম্যাচের সেরা হয়েছেন জস বাটলার। রাজস্থানের পক্ষে জস বাটলার ৬৫ বলে ১১৬ রান করেছেন। ম্যাচের ফলাফল : রাজস্থান রয়্যালস ২০ ওভারে ২ উইকেটে ২২২ রান।
অংশু মালিকের এশীয় কুস্তি প্রতিযোগিতায় সোনা জয় অধরা। তিনি রুপো পেলেন। মহিলাদের ৫৭ কেজি বিভাগের ফাইনালে ভারতীয় মহিলা কুস্তিগির পরাজিত হলেন জাপানের সুগুমি সাকুরাইয়ের কাছে। অন্যদিকে ৬৫ কেজি বিভাগে রুপো জয়ী হলেন আর এক ভারতীয় মহিলা কুস্তিগির রাধিকা।
সোনার হাতছানি তরুণদীপ-রিধির। আর্চারি বিশ্বকাপ স্টেড ওয়ানে মিক্সড রিকার্ভ বিভাগের ফাইনালে ভারতীয় জুটি তরুণদীপ রাই ও রিধি ফোর। পঞ্চম বাছাই ভারতীয় জুটি ৫-৩ ফলাফলে পরাজিত করল স্পেনকে। ফাইনালে গ্রেট ব্রিটেনকে পরাজিত করতে পারলেই সোনা নিশ্চিত হবে।