yugha and ustrason

জেনে নিন হজমশক্তি বাড়াতে যোগাসনের উপকারিতা

হজমশক্তি বাড়াতে কার্যকরী হল- যোগাসন। শরীরের বাড়তি মেদ ঝরাতে এর গুরুত্ব রয়েছে। যে সব মানুষের হজমশক্তি কম তাঁদের পক্ষে ওজন কমানো খুব কঠিন। এক্ষেত্রে অনেক শরীর চর্চা করলেও অনেক সময় ফল পাওয়া যায় না। সেই সময় সবচেয়ে কার্যকরী বিষয় হল-যোগাসন। বেশ কয়েকটি যোগ ব্যায়াম এক্ষেত্রে প্রয়োজন। সমস্যা সমাধানে উপকারী। হজমশক্তি বাড়ানোর জন্য রোজ বেশ কিছু যোগাসন অভ্যেস করা দরকার। যোগাসনগুলি হল-উস্ট্রাসন,সেতু বন্ধাসন,সর্বাঙ্গাসন ও ত্রিকোণ আসন প্রভৃতি।

Read More
durk and weather

বৃষ্টির ইঙ্গিত

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ইঙ্গিত। পাশাপাশি ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা জারি হয়েছে।

Read More
horoscope

আজকের রাশিফল

শুক্রবার ০৮ বৈশাখ ১৪২৯; ই: ২২ এপ্রিল ২০২২ ♈/মেষ (Aries): নিজের বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ ভারমুক্ত করবে। আজ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে অর্থ ব্যয় করতে হতে পারে। ঘরে কোন পরিবর্তন করার আগে বড়দের পরামর্শ নেওয়া প্রয়োজন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি করতে পারে। একতরফা মোহ আজ সর্বনাশ ডেকে আনতে পারে। শুভ সংখ্যা:…

Read More
sunrise-5

সুপ্রভাত

আজঃ শুক্রবার ০৮ বৈশাখ ১৪২৯; ই: ২২ এপ্রিল ২০২২ ধরিত্রী দিবস জন্মদিনঃ ভ্লাদিমির লেনিন তিথি: কৃষ্ণ ষষ্ঠী, দুপুর ১২:০৪ পর্যন্ত, পরে কৃষ্ণ সপ্তমী;পূর্বষাঢ়া নক্ষত্র, রাত্রি ১১:৩২ পর্যন্ত, পরে উত্তরাষাঢ়া নক্ষত্র;জন্মরাশি: ধনু। সূর্যোদয়: ০৫:১৪/ সূর্যাস্ত: ০৫:৫৫(সূর্য্যসিদ্ধন্ত) জোয়ার:- দিন-০২:৩২; রাত-০২:৩৭ভাটা:- দিন-০৭:২২; রাত-০৭:২৭ কলকাতা সহ পার্শবর্তী অঞ্চলের আবহাওয়া সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডি. সে./ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডি. সে.।বাতাসে…

Read More
bengal and employment

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কর্মসংস্থানের আশ্বাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন-২০২২। রাজ্য সরকারের নজরে তাজপুর ও দেউচা পাচামি। শিল্প মানচিত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে। আইটি পার্ক এবং টি ট্যুরিজম নিয়ে বিশেষ ভাবনার কথা উল্লেখ করা হয়েছে । দু-দিনের শিল্প-সম্মেলনে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার লগ্নি প্রস্তাব। সব মিলিয়ে রাজ্যে কর্মসংস্থানের পথ প্রশস্ত হচ্ছে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তাঁর মন্তব্য,”আমরা লড়াই করছি। উন্নয়ন কখনও থামানো যায় না। বাংলা সবসময় পথ দেখাত, আবার দেখাবে”।

Read More
Kuldeep Jadav-2

আইপিএলে ৯ উইকেটে জয়ী দিল্লি

আইপিএলে ৯ উইকেটে জয়ী হল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। ২৪ রানে ২ উইকেট পেয়েছেন কুলদীপ। এই ম্যাচের ফলাফল : পাঞ্জাব কিংস ২০ ওভারে অলআউট ১১৫ রান।

Read More
Haraprit Singh-1

এশীয় কুস্তিতে হরপ্রীতের ব্রোঞ্জ

হরপ্রীতের ব্রোঞ্জ। মঙ্গোলিয়ায় চলতি এশীয় কুস্তি প্রতিযোগিতায় ভারতকে ব্রোঞ্জ দিলেন হরপ্রীত সিংহ। ৮২ কেজি বিভাগে তিনি পরাজিত করেছেন কাতারের প্রতিপক্ষ জাফর খানকে। অন্যদিকে ৬৭ কেজি বিভাগে সচিন সেরাওয়াত হারিয়ে দিয়েছেন উজবেকিস্তানের প্রতিপক্ষ মাহমুদ বাখশিলিয়েভকে।

Read More
Tirandaji World Cup-1

তিরন্দাজি বিশ্বকাপে ফাইনালে ভারত

তিরন্দাজি বিশ্বকাপে স্টেজ ওয়ান কম্পাউন্ড দলগত বিভাগে ফাইনালে ভারত। এই বিভাগ থেকে পদক নিশ্চিত করেছেন ভারতের তিরন্দাজ অভিষেক শর্মা, রজন চৌহান ও আমন সাইনি। রীতিমতো কঠিন লড়াইয়ে ২৩৬-২৩৫ ফলাফলে পরাজিত করেছে ব্রিটেনকে।

Read More
Labour-2

কর্মী প্রভিডেন্ট ফান্ড প্রকল্প

ফেব্রুয়ারিতে কর্মী প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে ১৪.১২ লক্ষ গ্রাহক যোগ দিয়েছেন। শ্রম মন্ত্রক সূত্রের খবর, এই সংখ্যা ১ বছর পূর্বের ১২.৩৭ লক্ষ তুলনায় ১৪ শতাংশ বেশি। উল্লেখ করা যায়, গত বছরের এপ্রিল থেকে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিট সদস্য বেড়ে দাঁড়িয়েছে ১.১১ কোটি।

Read More