Organic Food Festival

জৈব চাষে উৎসাহ দিতে দিল্লির নেহরু স্টেডিয়ামে অর্গানিক ফুড ফেস্টিভ্যাল

সিকিম মডেলে জৈব খাদ্যশস্যের ওপর বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। সব রাজ্যকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য চিঠিও দিয়েছে কেন্দ্রীয় সরকার। জৈব খাদ্যশস্যের গুণাগুণ বোঝানোর পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্য সচেতনতার প্রচারে আগামী ২১-২৩ ফেব্রুয়ারি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অর্গানিক ফুড ফেস্টিভ্যালের আয়োজন করছে কেন্দ্রীয় সরকার।

Read More
Birbhum Murder

বীরভূমে স্ত্রী-কে গলার নলি কেটে খুন, পলাতক স্বামী

স্ত্রী কে গলার নলি কেটে খুন করলো স্বামী, এমনই অভিযোগ। ঘটনাটি হয়েছে বীরভূমের মল্লারপুর থানার বাহিনা গ্রামের রথতলাপাড়ায়। বেশ কিছুদিন আগে জানা গিয়েছে, স্বামী লালটু দাসের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিল পিঙ্কি দাস। আরও অভিযোগ, সেই মামলা প্রত্যাহার করার জন্য প্রায়ই চাপ দিচ্ছিল লালটু।

Read More
Netajinagar Evening College

নেতাজিনগর সান্ধ্য কলেজে তৃতীয় বর্ষের বইমেলা

আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি নেতাজিনগর সান্ধ্য কলেজে তৃতীয় বর্ষের বইমেলা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, কলেজের লাইব্রেরিতে এই মেলায় পাঠ্যপুস্তক ও সহায়ক গ্রন্থের সঙ্গেই থাকবে বিভিন্ন বিষয়ে হরেকরকম বই। নামকরা প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবে বলে জানিয়েছে কলেজের সাংস্কৃতিক উপসমিতি।

Read More
Jeff Bezos

নেপোলিয়ানের স্মৃতি-বিজড়িত সম্পত্তি কিনে রেকর্ড গড়লেন জেফ বেজোস

লস অ্যাঞ্জেলেসে প্রায় ১,২০০ কোটি টাকা খরচ করে ওয়ার্নার এস্টেট ক্রয় করলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা এবং বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি জেফ বেজোস। লস অ্যাঞ্জেলেসে সম্পত্তি কেনার ক্ষেত্রে রীতিমতো নজির গড়লেন। এর আগে এত দামে কোনও সম্পত্তি কেনার এমন খবর নেই।

Read More
Siliguri and Laltong

তরাইয়ের প্রাচীন জনপদ লালটঙে এবার পর্যটন কেন্দ্র গড়ছে রাজ্য

শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে তরাইয়ের প্রাচীন জনপদ লালটঙে এবার পর্যটন কেন্দ্র গড়তে উদ্যোগী রাজ্য সরকার। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ৩ মাসের মধ্যে পর্যটন কেন্দ্রটি তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন।

Read More
Jammu & Kashmir

বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে এই প্রথম পঞ্চায়েত ভোট

জম্মু-কাশ্মীরে পঞ্চায়েত ভোট। বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরে এই প্রথম ভোট হতে চলেছে। আগামী মার্চ মাসে ৮ দফায় এই পঞ্চায়েত ভোট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট শুরু হবে ৫ মার্চ এবং শেষ হবে ২০ মার্চ। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, জম্মুতে ভোট হবে ৪ দফায় এবং কাশ্মীরে হবে ৮ দফায়।

Read More