Bagdogra Biman Bandar

বাগডোগরা বিমানবন্দরে হাতাহাতি ও কামড়ে দেওয়ার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য

কর্তব্যরত সিআরপিএফ জওয়ানের হাতে কামড়ে দেওয়ার অভিযোগ। স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বাগডোগরা বিমানবন্দরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য।

Read More
21 February Bhasa Maitry

সিএএ-এনআরসি বিতর্কের মাঝেও মাতৃভাষা দিবসে ঐক্যবার্তা

বিভাজনের মধ্যেই ভাষা মৈত্রী অনুষ্ঠান। এবার ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা দিবস উদযাপনে বিশেষ একটি বার্তা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই পোস্টার তৈরি করেছে ২১ ফেব্রুয়ারি উদযাপন কমিটি। দেশ জুড়ে সিএএ-বিতর্ক তুঙ্গে। এনআরসি-আতঙ্কের আবহে ২১ ফেব্রুয়ারিকে নতুন মাত্রায় বাঙালির সামনে তুলে ধরতে তৈরি হয়েছে এই কমিটি।

Read More
Minarva Theatre

মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে পঞ্চম জাতীয় নাট্যোৎসব

মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে পঞ্চম জাতীয় নাট্যোৎসব। মিনার্ভা থিয়েটার, রবীন্দ্র সদন ও মধুসূদন মঞ্চে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে বলে জানা গিয়েছে। আয়োজক সূত্রের খবর, বাছাই করা ২৩টি নাট্যদল এই নাট্যোৎসবের জন্য নির্বাচিত।

Read More
Yemen and Soudi Biman

ইয়েমেনের আকাশপথে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা, নিহত ৩১

দু-দিন আগে ইয়েমেনের বুকে সৌদি যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিল হুথি জঙ্গিরা। এর জবাবে সম্প্রতি ইয়েমেনের হুথি অধ্যুষিত অল-জাওয়াফ প্রদেশে আকাশপথে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর জেরে প্রাণ গেল ৩১ জনের।

Read More
Cobe Bryant

কিংবদন্তি কোবে ব্রায়ান্টের নামে “কোবে পুরস্কার”

এনবিএ অল স্টার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারের নাম এবার কিংবদন্তি কোবে ব্রায়ান্টের নামে। ১৮ বার অল স্টার টিমে সুযোগ পেয়েছিলেন কোবে। গত ২৬ জানুয়ারি লস অ্যাঞ্জেলিসের উপকণ্ঠে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান কোবে।

Read More
Armand

নিজের রেকর্ড ভেঙে ফের রেকর্ড আর্মান্ডের

পূর্বসুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিলেন। এবার সেই নিজের রেকর্ডও ভেঙে ফের ইতিহাসের পাতায় পোলভল্টার আর্মান্ড ডুপ্লান্টিস। উল্লেখ্য, ১৯৯৪ সালে সের্গেই বুবকা যে রেকর্ডটি করেছিলেন, সেটি ২০ বছর পর। অর্থাৎ ২০১৪ সালে ভাঙেন রেনঁ লাভিলেনি। সেই রেকর্ডটি গত সপ্তাহে ভেঙেছিলেন আর্মান্ড।

Read More
Female army

সেনাবাহিনীর স্থায়ী পদেও এবার মহিলারা- রায় সর্বোচ্চ আদালতের

স্বাধীনতার ৭৩ বছর পর ঐতিহাসিক রায় দিলো সর্বোচ্চ আদালত। সেনাবাহিনীতে আর লিঙ্গ বৈষম্য থাকবে না। ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ী কমিশনড পদে মহিলাদের নিয়োগে ছাড়পত্র সুপ্রিম কোর্টের।

Read More
Vodafone

বন্ধের পথে ভোডাফোন-আইডিয়া, চাকরি হারাতে বসেছেন লক্ষাধিক কর্মী

শুক্রবার সকালে সুপ্রিম কোর্টে তিরষ্কার। তারপরই তড়িঘড়ি সব টেলিকম সংস্থাগুলিকে নোটিস দিয়ে কেন্দ্র জানিয়ে দেয়, শুক্রবারই রাত ১১.৫৯ মিনিটের মধ্যে সব বকেয়া মিটিয়ে দিতে হবে।
সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বকেয়া না মেটানোয় এদিন টেলিকম সংস্থাগুলিকে তীব্র তিরষ্কার করা হয়। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, ৩ মাসের মধ্যে টেলকম মন্ত্রককে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও বেশিরভাগ টেলিকম সংস্থা একটি টাকাও না মেটানোয় আদালত অবমাননার সামিল হিসাবে দেখছে সুপ্রিম কোর্ট।

Read More
ship

ভারতের সমুদ্র উপকূলে গবেষণার জন্য টিটাগড়ে নির্মিত জাহাজ

ভারতের সমুদ্র উপকূলে গবেষণামূলক কাজের জন্য উত্তর ২৪পরগনার টিটাগড় ওয়াগনস নির্মিত একটি জাহাজে কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির কাছে তুলে দেওয়া হয়।

Read More