ফের খেতাব জয়ী মহিলা দাবাড়ু হাম্পি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক :আবারও খেতাব জয়ী হলেন ভারতের মহিলা দাবাড়ু কোনেরু হাম্পি। কেয়ার্নস কাপ দাবা টুর্নামেন্টে আবার তিনি চ্যাম্পিয়ন হলেন। ফাইনাল রাউন্ডে ডি হরিকর সঙ্গে ড্র করার সঙ্গে সঙ্গে তিনি খেতাব জিতে নিলেন।
বাংলাদেশের বোচাগঞ্জে দু-পক্ষের গুলি বিনিময়, নিহত ১
বাংলাদেশের দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুই দল মাদক চোরাকারবারির মধ্যে গোলাগুলির ঘটনায় আইয়ুব আলি (৫৬) নামে একজন নিহত। গতকাল সোমবার রাত দেড়টার দিকে উপজেলার হাটরামপুর বাজারের কাছে একটি শালবাগানে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি সেতাবগঞ্জ পুর-শহরের ৭ নম্বর ওয়ার্ডের রেল কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে।
শীত বিদায় নিচ্ছে শহরে, হালকা আভাস জেলায়
: শীত বিদায় শহরে। হালকা আভাস রয়েছে জেলার গ্রামাঞ্চলে।কলকাতা শহর থেকে শীত বিদায় নিলেও কিছুটা ঠান্ডার আমেজ থাকবে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর,বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এক সপ্তাহের মধ্যে।
বর্ধিত বাজেট অধিবেশন আগামী মার্চ মাসে হওয়ার সম্ভাবনা
আগামী ১৩ মার্চ থেকে বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে। বিধানসভা সূত্রে খবর, বাজেট অধিবেশনের প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বর্ধিত বাজেট অধিবেশন কবে শুরু হবে, তা-ও ঘোষণা করেছেন।
আগামী ২০২২ সাল থেকেই সম্ভবত চালু হচ্ছে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট পরীক্ষা
ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) সর্বভারতীয় স্তরে শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। আবার ডাক্তারিতে উত্তীর্ণ হওয়ার পরীক্ষাও (নেক্সট) যে সর্বভারতীয় স্তরে হবে, তা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে পূর্বেই। তবে কবে থেকে তা শুরু হবে, জানা যায়নি।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে সন্তোষপ্রকাশ জাপানের
গত ১৩ ফেব্রুয়ারি কলকাতা মেট্রোর লাইন-টু বা ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে সন্তোষপ্রকাশ করেছে জাপান। ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জিকা) প্রতিনিধিরা এই খবরে উচ্ছ্বসিত।
নভেল করোনা ভাইরাসের আতঙ্ক এবার জাপানেও
নভেল করোনা ভাইরাসের আতঙ্ক এবার জাপানে। চিনে মৃত্যুর সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত চিনের বাইরে যে ৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন জাপানের বাসিন্দা। পাশাপাশি এই দেশে আক্রান্তের সংখ্যা ৪০০ অতিক্রম করেছে।
লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বাবদ বকেয়ার আংশিক মেটালো টেলিকম সংস্থাগুলি
লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বাবদ বকেয়ার আংশিক মিটিয়েছে টেলিকম সংস্থাগুলি। কেন্দ্রীয় টেলিকম দপ্তর সূত্রের খবর, এয়ারটেল ১০,০০০ কোটি টাকা, ভোডাফোন-আইডিয়া ২,৫০০ কোটি টাকা এবং টাটা টেলি-সার্ভিসেস ২,১৯০ কোটি টাকা দিয়েছে।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা হ্যারি গ্রেগ প্রয়াত
একসময় দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে সাহসের সঙ্গে তিনি উদ্ধার করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সতীর্থ-সহ অন্য যাত্রীদের। সেই মিউনিখ বিমান দুর্ঘটনায় নিহত হন ২৩ জন। বেঁচে যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ ম্যাট বুসবি এবং কয়েকজন। তাঁদের বাঁচানোর জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা হ্যারি গ্রেগকে বলা হত মিউনিখের হিরো।
