করোনা প্রসঙ্গে চিকিৎসক-বিশেষজ্ঞরা
বিশ্বব্যাপী দাপট বাড়ছে প্রতিদিন করোনা ভাইরাসের। চিন থেকে শুরু হয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
বিশ্বব্যাপী দাপট বাড়ছে প্রতিদিন করোনা ভাইরাসের। চিন থেকে শুরু হয়ে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।
করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৯। কেরলে ৫ জন আক্রান্তের মধ্যে রয়েছে একই পরিবারের সদস্য। আবারও নতুন করে সংক্রমণের খবর আসায় কড়া সতর্কতা জারি করেছে কেরল সরকার।
আচমকা সারা দেশে বেড়ে গিয়েছে করোনা-আক্রান্তের সংখ্যা। এই ঘটনায় শঙ্কিত গোটা দেশ। উদ্বেগ বেড়েছে জনজীবনেও। তবে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত কারও শরীরে নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব পাওয়া যায়নি।
বেশ কিছুদিন ধরে ছড়িয়েছে নভেল করোনা ভাইরাস। সংক্রমণের ব্যাপকতা কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি। সম্প্রতি ওয়াশিংটনে কোভিড-১৯-এ আক্রান্ত আরও একজনের মৃত্যুর খবর রয়েছে। প্রথম করোনা-আক্রান্তের কথা স্বীকার করেছে নিউইয়র্ক। দেশের আরও একাধিক জায়গায় সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
অনেকটাই কমে এসেছে চিনের করোনা দূষণ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা দাবি করেছে, করোনা ভাইরাসের জেরে শিল্পোৎপাদন কমে যাওয়াই এর অন্যতম কারণ। এক্ষেত্রে তাঁদের যুক্তি, বিশেষ করে নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ কমেছে বেশ খানিকটা। এরফলে “শুদ্ধ” হয়েছে বাতাস।
বিশ্বব্যাপী মহামারীর আকার নিতে চলেছে নভেল করোনা ভাইরাস। চিন ছাড়াও ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। পরিস্থিতি বেশ জটিল আকার নিচ্ছে প্রতিদিন। পাকিস্তানেও ২ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে খবর। সরকারিভাবে একথা জানিয়েছে পাকিস্তান।
করোনা ভাইরাসের আতঙ্কে আন্তর্জাতিক বাজারে ৭ বছরের সর্বাধিক স্তরে পৌঁছে গেল সোনার দাম। শহরের বাজারে পাকা সোনার দাম হয়েছে ৪২,৮৫০ টাকা (প্রতি ১০ গ্রাম)। যা সর্বকালীন রেকর্ড হল। জানা গিয়েছে, গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ৪০,৮০০ টাকায়। সোনার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে গিয়েছে রুপোর দামও। প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ৪৯,২০০ টাকায়।
করোনা ভাইরাস নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় হচ্ছে, তখন দেশের সরকার সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ। করোনা ভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬০০ অতিক্রান্ত। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।