ডোপের দায়ে নির্বাসিত চিনের সাঁতারু ইয়াং
নির্বাসিত হলেন সুন্ ইয়াং। ডোপিংয়ের দায়ে ৮ বছর নির্বাসিত হতে হল চিনের এই সাঁতারুকে। জনপ্রিয় এই সাঁতারু অলিম্পিকে ৩ বারের সোনা জয়ী। অভিযোগ , ২০১৮ সালে তিনি ডোপিং পরীক্ষা দিতে অস্বীকার করেছিলেন।
নির্বাসিত হলেন সুন্ ইয়াং। ডোপিংয়ের দায়ে ৮ বছর নির্বাসিত হতে হল চিনের এই সাঁতারুকে। জনপ্রিয় এই সাঁতারু অলিম্পিকে ৩ বারের সোনা জয়ী। অভিযোগ , ২০১৮ সালে তিনি ডোপিং পরীক্ষা দিতে অস্বীকার করেছিলেন।
ভারতীয় পড়ুয়াদের ব্রিটেনে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে বলে খবর। আমেরিকার তুলনায় ব্রিটেনের স্কুল-কলেজগুলিতে পড়ার আগ্রহ ক্রমেই বাড়ছে ভারতীয়দের মধ্যে, ব্রিটিশ প্রকাশিত সাম্প্রতিক এক পরিসংখ্যানে এমনই ইঙ্গিত মিলেছে। গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত ওই রিপোর্টে জানা যায়, ২০১৯ সালে মোট ৩৭,৫০০ জন ভারতীয় পড়ুয়া ব্রিটেনে পড়াশোনা করার জন্য ভিসা পেয়েছে।
বরফ এখন এমনই লাল। অ্যান্টার্কটিকায় ইউক্রেনের গবেষণাগারের সামনের ছবিটা হয়ে উঠেছে ভিন্নরকম। এই ছবি ফেসবুকে পোস্ট করেছেন ইউক্রেনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রক। অন্যদিকে বরফ লাল হয়ে যাওয়ার জন্য দায়ী করা হয়েছে, ক্ল্যামাইডোমোনাস নিভালিস নামের শৈবালকে।
২০২০ সালের এশিয়া কাপ হতে চলেছে দুবাইয়ে। এই এশিয়া কাপের খেলা পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্ত নিরাপত্তার কারণে ভারত খেলতে যেতে আপত্তি তোলে। শেষ পর্যন্ত এশিয়া কাপ হচ্ছে দুবাইয়ে।
ইয়েভজেনি ইউরিচেঙ্কো রাশিয়ার অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট হলেন। নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদে ৩ জন ছিলেন। সভার শুরুতে ইউরিচেঙ্কো বাদে সবাই নাম তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ৫ দশকের মধ্যে লুপ্ত হয়ে যেতে পারে বহু গাছ এবং প্রাণী।
শীতকালীন বৃষ্টি কমবেশি সকলেরই দেখা কিন্তু বসন্তকালীন বৃষ্টি খুব কম দেখা যায়। কিন্তু এবছর বসন্তকালেও বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলার। আগামী সোমবার থেকে পুনরায় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেটে স্টেডিয়ামে এই প্রথম আয়োজিত হচ্ছে আইপিএল ।
মেলবোর্নে ভারতের জয়। নিউজিল্যান্ডকে ৪ রানে হারালো ভারত। এই জয়ের সুবাদে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ভুবনেশ্বর থেকে ফিরেই সোজা মালদায় যাবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, আগামী ৫ মার্চ মালদায় আদিবাসী সম্প্রদায়ের একটি গণবিবাহের অনুষ্ঠান রয়েছে। রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় এই গণবিবাহের আয়োজন করা হয়েছে। মালদার এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।