কর্মরত অবস্থায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের নিয়মে বদল
পিএফ-এর ন্যূনতম জীবনবিমা বেড়ে ৩ লক্ষ হল। কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার নিয়মে পরিবর্তন করেছে ইপিএফও।
পিএফ-এর ন্যূনতম জীবনবিমা বেড়ে ৩ লক্ষ হল। কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার নিয়মে পরিবর্তন করেছে ইপিএফও।
গতকাল রাত ৩ টে নাগাদ EM বাইপাসের ওপর দত্তাবাদে একটি অ্যাপ ক্যাবকে পাশ কাটাতে গিয়ে বাড়িতে ঢুকে পড়ল লরি। এতে এক দম্পতি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাড়ি ও লাগোয়া দোকান।
গভীর সমুদ্রের খাঁড়ির নিচের বালির তলা থেকে প্রায় ৮ বছর আগের একটি মার্ডার ওয়েপন সন্ধান করে দৃষ্টান্ত স্থাপন করল সিবিআই। জানা গিয়েছে, খুনের দীর্ঘদিন বাদে জলের প্রায় ৪০ ফুট নিচে বালির গভীরে থাকা পিস্তল উদ্ধার করে নরেন্দ্র দাভোলকর হত্যা-রহস্যের সমাধানে কয়েক কদম এগিয়ে গেল সিবিআই।
“মা” শব্দটি নারীত্বের পূর্ণতা। জন্মের পর থেকে “মা”-কে চিনতে শেখে শিশু। আবার বাবাকে ঘিরেই যার জগৎ, তার কাছে সিঙ্গল ফাদার মায়ের থেকে কম নয়। একা সন্তান সামলানো পিতাও শ্রেষ্ঠ মাতৃত্বের উদাহরণ হতে পারে।
গঙ্গাসাগর এবার আরও কাছে। মাত্র ৩ ঘন্টার মধ্যে কলকাতা থেকে সোজা চলে যাওয়া যাবে সাগরে। কপিল মুনির মন্দির-সহ সব কিছু দেখে সন্ধ্যার মধ্যে আবার ফিরে আসতে পারবেন কলকাতায়। কলকাতা ও গঙ্গাসাগরের মধ্যে ওয়াটার বাস পরিষেবা চালু হল।
১৪তম ইণ্টারন্যাশনাল ভূগোল ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগের অডিটোরিয়ামে৷ কেবলমাত্র করোনা আতঙ্কে এবার এই সেমিনারে দেশি-বিদেশি বহু প্রতিনিধি আসেননি৷ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে এই সেমিনার এবং তা চলবে ৩দিন৷
নারী দিবস উপলক্ষে রাজ্যের মহিলা কমিশন বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মহিলাদের সম্মানিত করে থাকে। তাঁদের প্রতিকূল পরিস্থিতিতে কাজের জন্য সম্মান জানায় মহিলা কমিশন।
ভারত-বাংলাদেশ বন্ধুত্বের ৫০ বছর। নিউ টাউনের নজরুল তীর্থে অনুষ্ঠিত হল দু-দেশের এক ঝাঁক শিল্পীর আঁকা ছবি ও ভাস্কর্যের প্রদর্শনী।
আগামীকাল লেক রেঞ্জের “গ্যালারি গোল্ড”-এ অনুষ্ঠিত হতে চলেছে “অ্যালকাইল স্প্রিং ফেস্ট-২০২০”। জানা গিয়েছে, অ্যালকাইল গোষ্ঠীর এই প্রদর্শনীতে থাকবে কয়েকটি বিভাগ। আরও জানা গিয়েছে, একটি অংশে থাকছে আলোকচিত্রের প্রদর্শনী।
অধিনায়ক হিসেবে মাশরাফি মোর্তাজার বিদায়। এই ম্যাচে অনবদ্য নজির রাখলেন লিটন দাস ও তামিম ইকবালরা। একগুচ্ছ রেকর্ড হল তাঁদের ২ জনের। সিলেটে ওয়ান ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩২২-৩।